সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: আগুনে পুড়ে গেল বিধবার ঘর। বুধবার সকালে হরিশ্চন্দ্রপুরের রামচন্দ্রপুর গ্রামের ঘটনা। আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে জয়ন্তী দাসের একমাত্র শোওয়ার ঘর। ইলেকট্রিক মিটারে শর্টসার্কিটের জেরে বাড়িতে আগুন লেগে যায় বলে প্রতিবেশীরা জানিয়েছেন। তুলসীহাটা দমকল কেন্দ্রের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে তার আগেই বাড়ির সব জিনিস পুড়ে যায়। ভিক্ষাবৃত্তি করে জীবন চলে জয়ন্তীর। আশ্রয় পুড়ে যাওয়ায় চিন্তিত বিধবা। খবর পেয়ে বিধবার বাড়ি যান মন্ত্রী তাজমুল হোসেন। সরকারি সাহায্য পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন মন্ত্রী।



