সংবাদদাতা, হরিশ্চন্দ্রপুর: জল তোলার মোটর চুরি করে বিক্রি করতে যাওয়ার পথে যুবককে ধরে গাছে বেঁধে রাখলেন গ্রামবাসীরা। রবিবার সকালে হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামে ঘটনাটি ঘটেছে। হরিশ্চন্দ্রপুর থানায় খবর দেওয়া হলে পুলিস এসে যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
Advertisement
পুলিস জানিয়েছে, যুবকের নাম এতেস আলি (৩০)। তার বাড়ি ভবানীপুরেই। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ভবানীপুর গ্রামের বাসিন্দা সফিকুল ইসলাম ও সাবেরুল ইসলামের বাড়ির মোটর চুরি হয়। এনিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রবিবার সকালে যুবক মোটর দু’টি ব্যাগে ভরে বিক্রি করতে যাওয়ার রাস্তায় পড়ে যায়। এলাকার মানুষ দেখে ফেললে তাকে ধরে গাছে বেঁধে রাখেন পুলিস এসে যুবককে আটক করে নিয়ে যায়। হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার বলেন, অভিযোগ হয়েছে। যুবককে গ্রেপ্তার করা হয়েছে।



