Bartaman Logo
২৭ মে, ২০২৬

হরর কমেডিতে কৃতী

হরর কমেডিতে কৃতী
  • ২২ নভেম্বর, ২০২৪ ০০:০০
ট্রেন্ড বলছে, বাজিমাত করছে হরর কমেডিই। চলতি বছরের অন্যতম সফল ছবিগুলির মধ্যে বেশিরভাগই এই ঘরানার। এবার জনপ্রিয় এই ঘরানাতে অভিনয় করবেন কৃতী শ্যানন। শোনা যাচ্ছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে শুরু হবে এই ছবির শ্যুটিং। পরিচালক আনন্দ এল রাইয়ের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন তিনি। তবে ছবিতে অন্য ভূমিকায় থাকছেন আনন্দ। তিনি প্রযোজনা করবেন সিনেমাটি। আনন্দের সঙ্গে একাধিক ছবির জন্য কথা বলছেন নায়িকা। এগুলির মধ্যে হরর কমেডিতে কাজ করতে বেশি আগ্রহী তিনি। ধনুষের বিপরীতে ‘তেরে ইশক ম্যায়’ ছবিতেও অভিনয় করার কথা কৃতীর। সেই ছবির কাজ শেষ করেই এই হরর কমেডির জন্য শ্যুটিং শুরু করবেন নায়িকা। আপাতত নাম ঠিক করা হয়েছে, ‘নায়ি নাভেলি’। জনপ্রিয় এই ঘরানায় এই ছবি অন্য স্বাদ যোগ করবে বলে বিশ্বাস নির্মাতাদের। তবে পরিচালক হিসেবে কে থাকছেন, তা এখনও জানা যায়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ