Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হীরাপুরে অভিযানে ঝাড়খণ্ডের লটারির টিকিট উদ্ধার

হীরাপুরে অভিযানে ঝাড়খণ্ডের লটারির টিকিট উদ্ধার
  • ৫ জানুয়ারি, ২০২৫ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: হীরাপুর থানার নিউটাউন থেকে বিপুল পরিমাণ ঝাড়খণ্ডের লটারিব টিকিট উদ্ধার করল আসানসোল দুর্গাপুর পুলিস কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। শনিবার নিউটাউন এলাকার সঞ্জয় বাউরির লটারির দোকানে অভিযান চালায় পুলিসের বিশেষ বাহিনী। যদিও অভিযানের আগেই গা ঢাকা দেয় দোকানের মালিক। ওই দোকানে তল্লাশি চালিয়ে পুলিস ৪৮ হাজার টাকা বাজেয়াপ্ত করে। সঙ্গে ঝাড়খণ্ডের বিপুল পরিমাণ লটারির টিকিট বাজেয়াপ্ত করে। নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিস। 
Advertisement
পুলিসের দাবি, রাজ্য সরকারের অনুমতি ক্রমে ডিয়ার লটারির টিকিট বিক্রি হতে পারে। কিছু অসাধু ব্যবসায়ী এখানে ঝাড়খণ্ডের লটারির টিকিট বিক্রি করছে। তার বিরুদ্ধেই অভিযান শুরু হয়েছে।
সম্পর্কিত সংবাদ