Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হীরাপুরে খুদে পড়ুয়াদের দিয়ে শৌচাগার সাফাইয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা, কাউন্সিলারের নেতৃত্বে বিক্ষোভ  

হীরাপুরে খুদে পড়ুয়াদের দিয়ে শৌচাগার সাফাইয়ে অভিযুক্ত প্রধান শিক্ষিকা, কাউন্সিলারের নেতৃত্বে বিক্ষোভ
 
  • ২১ নভেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, আসানসোল: সরকারপোষিত প্রাথমিক বিদ্যালয় পরিষ্কার রাখতে টাকা দিতে হয় অভিভাবকদের। যে অভিভাবকরা টাকা দিতে পারেন না, তাঁদের ছেলেমেয়েকে স্কুলে ঝাঁট দিতে হয়। এমনকী, তাদের দিয়ে শৌচাগার সাফাই করানো হয়। হীরাপুর থানার ধরমপুর ফ্রি প্রাইমারি স্কুলে এমন অভিযোগ ঘিরে শোরগোল পড়ে গিয়েছে। তবে তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য জানা যায়নি।
Advertisement
বুধবার অভিযোগ পেয়ে স্থানীয় তৃণমূল কাউন্সিলার অভিভাবকদের নিয়ে স্কুলে হাজির হন। সেখানে প্রধান শিক্ষিকা অর্চনা কুমারীর সঙ্গে কাউন্সিলারের বাগযুদ্ধ ভাইরাল হয়। প্রধান শিক্ষিকার অভিযোগ, কাউন্সিলার স্কুলে এসে বিশৃঙ্খলা করেছেন। অভিভাবকদের সঙ্গে ওই শিক্ষিকার তর্কাতর্কি, এমনকী ধস্তাধস্তি হয়েছে বলে অভিযোগ। শিক্ষাদপ্তর ওই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। মিড-ডে মিলে আর্থিক তছরূপের অভিযোগে তাঁর বিরুদ্ধে আগেও তদন্ত হয়েছে। এখন মিড-ডে মিল পরিচালনার জন্য ওই স্কুলে কমিটি গঠন করা হয়েছে।
পশ্চিম বর্ধমান প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান রথীন্দ্রনাথ মজুমদার বলেন, ওই শিক্ষিকার বিরুদ্ধে আগেও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছিল। পড়ুয়াদের কাছ থেকে কোনওভাবেই টাকা নেওয়া যায় না। পুরো বিষয়টি আমরা তদন্ত করে দেখছি।
আসানসোল পুরসভার ৯৮ নম্বর ওয়ার্ডের এই স্কুল বহুদিন ধরেই বিতর্কের কেন্দ্রে রয়েছে। স্কুলে ভর্তি, জুতো, আইকার্ডের জন্যও টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। এবারের ঘটনার সূত্রপাত হয় মঙ্গলবার। অভিযোগ, সেদিন প্রধান শিক্ষিকা এক খুদে পড়ুয়াকে দিয়ে শৌচাগার সাফাই করান। 
অভিভাবক প্রতিবাদ করায় তাঁকে ধাক্কা দেন। বুধবার অভিযোগ পেয়ে কাউন্সিলার কাহাকাশা রিয়াজ ওরফে খুশবু স্কুলে যান। তখন প্রধান শিক্ষিকার সঙ্গে তাঁর বাগযুদ্ধ হয়। বিষয়টি নিয়ে কয়েকজন সাংবাদিক প্রশ্ন করলে প্রধান শিক্ষিকা সব অভিযোগ অস্বীকার করে তাঁদের স্কুল থেকে বের করে দেন।
কাউন্সিলার বলেন, এই প্রধান শিক্ষিকার বিরুদ্ধে নানা অভিযোগ রয়েছে। পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে অত্যন্ত খারাপ ব্যবহার করেন। স্কুল পরিষ্কার করার জন্য টাকা নেওয়া হচ্ছে। যে সমস্ত পড়ুয়ার পরিবার টাকা দিতে পারছে না, তাদের দিয়ে স্কুল, শৌচাগার সাফাই করানো হচ্ছে। এর প্রতিবাদ করায় তিনি আমাদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন।
সম্পর্কিত সংবাদ