Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হয়রানির অভিযোগে রেঞ্জ অফিসারের বদলির দাবি

হয়রানির অভিযোগে রেঞ্জ অফিসারের বদলির দাবি
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কুমারগ্রাম: বনদপ্তরের কুমারগ্রামের রেঞ্জ অফিসারের বিরুদ্ধে হয়রানি সহ নানা অভিযোগ তুলে সরব কুমারগ্রাম নাগরিক মঞ্চ। মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত মঞ্চের সদস্যরা রেঞ্জ অফিসে বিক্ষোভ দেখান। খবর পেয়ে রেঞ্জ অফিসে আসে কুমারগ্রাম থানার পুলিস। রেঞ্জ অফিসে উত্তেজনা তৈরি হয়। যদিও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 
Advertisement
কুমারগ্রাম নাগরিক মঞ্চের সভাপতি কমল বিশ্বকর্মা বলেন, নিউল্যান্ডসের ধূমপাড়াঘাট পিকনিক স্পট এবং নৌকাঘাট রেঞ্জ অফিসার রানা গুহ বন্ধ করে দিয়েছেন। চা-বাগান ও বনবস্তির বাসিন্দাদের তিনি জঙ্গলে ঢুকতে দেন না। কোনও গাড়িতে কাঠ নিয়ে গেলেও হয়রানি করেন। সাধারণ মানুষকে নানাভাবে হেনস্তা করছেন রেঞ্জ অফিসার। আমরা ওনার বদলি চাই।
এদিন সকাল থেকে রেঞ্জ অফিসে জমায়েত হয়ে বিক্ষোভ দেখান থাকেন নাগরিক মঞ্চের সদস্যরা। দুপুর নাগাদ রেঞ্জ অফিসারের সঙ্গে আলোচনার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। বনদপ্তরের কুমারগ্রামের রেঞ্জ অফিসার রানা গুহ বলেন, রাজ্যের মুখ্যসচিবের নির্দেশ রয়েছে, যেন কাউকেই জঙ্গলে ঢুকতে না দেওয়া হয়। যদি জঙ্গলে বন্যপ্রাণীর হামলায় কারও মৃত্যু হয়, তাহলে রেঞ্জ অফিসাকে জবাব দিতে হয়। সরকারি নির্দেশ মেনেই আমরা কাজ করছি। ধূমপাড়া নৌকাঘাট ও পিকনিক স্পট জঙ্গলের কোর এরিয়ায়। ওই এলাকায় হাতির গতিবধি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে হাতি বা অন্য বন্যপ্রাণীর হামলা হতে পারে। তাই উপর মহলের নির্দেশে সাধারণ মানুষের স্বার্থেই ঘাট ও পিকনিক স্পট বন্ধ করা হয়েছে। কাঠ কাটার ক্ষেত্রেও সরকার প্রতি গাছে একটা রেভিনিউ পায়। এটা সরকারি আইন রয়েছে।
সম্পর্কিত সংবাদ