Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিনাম সংকীর্তন সহযোগে আগাম উদ্বোধন রাস উৎসবের

হরিনাম সংকীর্তন সহযোগে আগাম উদ্বোধন রাস উৎসবের
  • ১৩ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, নবদ্বীপ: আগাম উদ্বোধনের মধ্যে দিয়ে নবদ্বীপের ঐতিহ্যপূর্ণ রাস উৎসবের সূচনা হল। মঙ্গলবার বিকেলে হরিনাম সংকীর্তন করে বড়ালঘাট পবিত্রময় সেনগুপ্ত রোডের মহাপ্রভু বিগ্রহের আবরণ উন্মোচন, প্রদীপ প্রজ্জ্বলন ও বিগ্রহের গলায় মালা পরিয়ে নবদ্বীপের রাস উৎসবের সূচনা করলেন নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান বিমানকৃষ্ণ সাহা। 
Advertisement
উদ্বোধনের পর এদিন বিমানবাবু বলেন, নবদ্বীপের এই ঐতিহ্যপূর্ণ রাস পুজো, শোভাযাত্রা (আড়ং), বিসর্জন এবং কার্নিভাল যাতে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হয় সেজন্য সকলের কাছে আহ্বান জানাই। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপ পুরসভার ভাইস চেয়ারম্যান শচীন্দ্র বসাক, নবদ্বীপ জন্মস্থান মন্দিরের অধ্যক্ষ অদ্বৈত দাস বাবাজি মহারাজ, বউবাজার চিন্তামণি কুঞ্জের অধ্যক্ষ প্রভুপাদ কৃষ্ণেন্দু চক্রবর্তী সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলাররা। রাস পুজো ১৫ নভেম্বর। তবে আগের দিন রাতেও বেশকিছু প্রতিমার পুজো হবে। ১৬ নভেম্বর প্রতিমা নিয়ে শোভাযাত্রা (আড়ং) এবং ১৮ নভেম্বর কার্নিভাল।
সম্পর্কিত সংবাদ