সংবাদদাতা, পতিরাম: বালুরঘাটের শুরু হয়েছিল তৃতীয় পর্বের নাট্যপার্বণ অনুষ্ঠান। সোমবার সেই পার্বণের সমাপ্তি হল। শেষ দিনে বালুরঘাট শহরের বিশিষ্ট নাট্যকার তথা নাটকে জাতীয় পুরস্কারপ্রাপ্ত হরিমাধব মুখ্যোপাধ্যায়কে সম্মাননা জ্ঞাপন করল দক্ষিণ দিনাজপুর জেলাপ্রশাসন। পুষ্পস্তবক ও শাল নিয়ে হরিমাধববাবুর বাড়ি যান খোদ জেলাশাসক বিজিন কৃষ্ণা। হরিমাধববাবু অসুস্থ থাকায় বাড়ি গিয়ে তাঁকে সম্মাননা জ্ঞাপন করা হয়। জেলাশাসকের সঙ্গে ছিলেন নাট্যপার্বণের আয়োজকরা।



