


• মুম্বইয়ের তিনটি অ্যাপার্টমেন্ট বিক্রির সিদ্ধান্ত নিলেন অভিনেতা হৃতিক রোশন। বাবা রাকেশ রোশনের সঙ্গে যৌথভাবে এই সম্পত্তি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা। তিনটি অ্যাপার্টমেন্টের মোট দাম ৬ কোটি ৭৫ লক্ষ। জানা গিয়েছে, মুম্বইয়ের আন্ধেরিতে রয়েছে দু’হাজার বর্গফুটের এই অ্যাপার্টমেন্টগুলি। কেন তাঁরা সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত নিলেন, তা অবশ্য স্পষ্ট নয়। এই মুহূর্তে জোরকদমে ‘কৃশ ৪’ ছবির প্রস্তুতি নিচ্ছেন হৃতিক। এই ছবির হাত ধরে পরিচালক হিসেবে হাতেখড়ি হবে তাঁর। এতদিন বাবা রাকেশই এই ফ্র্যাঞ্চাইজির দায়িত্ব সামলেছেন। তবে প্রথমবার ছেলের হাতে ব্যাটন তুলে দিয়েছেন তিনি। হৃতিকের সঙ্গে অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াও ছবিতে থাকবেন বলে শোনা যাচ্ছে। সম্প্রতি কোরিয়ান পপ তারকা জ্যাকসন ওয়াং দেখা করেছিলেন হৃতিকের সঙ্গে। সপরিবারে গায়কের সঙ্গে নৈশভোজ সারেন অভিনেতা। তাঁদের ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।