নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তিন নাবালিকার অপহরণের অভিযোগে চাঞ্চল্য ছড়াল। শনিবার বিকেলে রাজনগরের বাসিন্দা এক নাবালিকা তার বাড়ির সামনে থেকে উধাও হয়ে যায়। চারজন দুষ্কৃতী তাকে অপহরণ করেছে বলে হরিহরপাড়া থানায় রবিবার লিখিত অভিযোগ দায়ের করেছে নাবালিকার পরিবার।
Advertisement
অপরদিকে, শনিবার হরিহরপাড়া থানার নিশ্চিন্তপুর এলাকার এক ১৬ বছরের নাবালিকা আত্মীয়ের বাড়িতে ঘুরতে গিয়ে উধাও হয়ে যায়। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। কোথাও খুঁজে না পেয়ে পরদিন থানায় এসে অপহরণের অভিযোগ দায়ের করেন। দু’টি ঘটনারই তদন্ত শুরু করেছে পুলিস।
অন্যদিকে, শাহজাদপুর শেখপাড়ার এক ১৬ বছরের নাবালিকাকে এক সপ্তাহ ধরে খুঁজে পাওয়া যাচ্ছে না। গত ২ ডিসেম্বর বাড়ি থেকে বেরিয়ে শাহজাদপুর ক্লাবের কাছে গিয়ে নিখোঁজ হয়ে যায় সে। পরিবারের লোকেরা বিভিন্ন জায়গায় খোঁজ শুরু করে। কোথাও খুঁজে না পেয়ে, রবিবার হরিহরপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তাঁরা। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। জেলা পুলিসের এক আধিকারিক বলেন, তিনটি ঘটনারই তদন্ত শুরু হয়েছে। আমরা নাবালিকাদের উদ্ধার করার চেষ্টা করছি।