নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদের হরিহরপাড়ায় বাড়িতে ঢুকে এক ব্যবসায়ীকে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ উঠেছে। রবিবার গভীর রাতে রুকুনপুর এলাকার ওই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ, বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ব্যবসায়ী শাফিউল মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা করা হয়। ওই ব্যবসায়ীর চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন। জখম ব্যবসায়ীকে হরিহরপাড়া ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। তাঁর মাথায় আঘাত লেগেছে।
Advertisement
জানা গিয়েছে, রুকুনপুরের বাসিন্দা শাফিউল সাহেবের মুদির দোকান রয়েছে। রবিবার গভীর রাতে তিনি শৌচকর্ম করতে বাথরুমে যান। বাড়িতে ঢোকার সময় তাঁর উপর আক্রমণ করা হয়। জানা গিয়েছে, মুখ ঢেকে এক ব্যক্তি বাড়ির ভিতরে ঢোকে। মিটারের কাছে গিয়ে পাওয়ার অফ করে দেয়। তারপর ছুরি নিয়ে হামলা চালায়। ব্যবসায়িক শত্রুতা নাকি অন্য কোনও কারণ রয়েছে, পুলিস তদন্ত শুরু করেছে।
শাফিউল বলেন, কারও সঙ্গে আমার কোনও শত্রুতা নেই। কী করে ওই দুষ্কৃতী আমাদের ঘরের মধ্যে ঢুকল জানি না। বাইরের গেটে তালা দেওয়া ছিল। ঘরে আমার দুই মেয়ে ও স্ত্রী ঘুমাচ্ছিল। আমি যেই শৌচাগার থেকে বের হয়, তখনই ভারী কিছু দিয়ে আমার মাথায় মারে। তারপর ছুরি নিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। ওর মুখ ঢাকা থাকায় আমি চিনতে পারিনি। থানায় অভিযোগ জানিয়েছি। পুলিস জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।