Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়ায় ২৯টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার উদ্ধার

হরিহরপাড়ায় ২৯টি ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার উদ্ধার
  • ৩০ জানুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়ায় বেআইনিভাবে ডোমেস্টিক গ্যাস সিলিন্ডার বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। বিশেষ করে গাড়ির জ্বালানি হিসেবে এই গ্যাসের সিলিন্ডারের ব্যাপক ব্যবহার হচ্ছে। বুধবার হরিহরপাড়ার বারুইপুরের বহরানের নিশ্চিন্তপুর গ্রামে জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা অভিযান চালান। সেখান থেকে মজুত ১৫টি ভরা গ্যাস সিলিন্ডার ও ১৪টি খালি গ্যাস সিলিন্ডার উদ্ধার হয়েছে। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা চারটি জল তোলার পাম্প ও একটি ডিজিটাল ওজনযন্ত্রও উদ্ধার করেছেন। তাঁরা জানান, সেগুলিও বেআইনিভাবে মজুত করা হয়েছিল।
Advertisement
পুলিস জানিয়েছে, এসব বড় সিলিন্ডার থেকে গ্যাস বের করে তা স্থানীয় দোকানে বিক্রি করা হতো। 
জেলার এক পুলিস আধিকারিক বলেন, গোপন সূত্রে খবর পেয়ে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ অভিযান চালিয়েছে। হরিহরপাড়া থানায় মামলা রুজু করে আমরা তদন্ত শুরু করেছি।
Advertisement
সম্পর্কিত সংবাদ