Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রুকুনপুর পঞ্চায়েত

হরিহরপাড়ায় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন রুকুনপুর পঞ্চায়েত
  • ১১ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: হরিহরপাড়া পঞ্চায়েত সমিতির উদ্যোগে ডল্টনপুর কিষাণ মাণ্ডির মাঠে রবিবার মেগা ফুটবল ফাইনাল হয়েছে। চূড়ান্ত খেলায় স্বরূপপুর ও রুকুনপুর পঞ্চায়েতের টিম মুখোমুখি হয়। ৪-১ গোলের ব্যবধানে রুকুনপুর পঞ্চায়েতের টিম জয়ী হয়েছে। ২ নভেম্বর হরিহরপাড়ার ১০টি পঞ্চায়েতের টিম সহ ১৬টি দল নিয়ে ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছিল। পঞ্চায়েত সমিতির সভাপতি মীর আলমগীর বলেন, এলাকার যুব সমাজকে মাঠমুখী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছিল। এদিন ফাইনাল ম্যাচ দেখতে সাংসদ আবু তাহের খান, বিধায়ক নিয়ামত শেখ, জেলা পুলিস সুপার সূর্যপ্রতাপ সিংহ সহ অন্যান্যরা হাজির ছিলেন। রবিবার নওদার আমতলা স্কুলমাঠে আমতলা প্রিমিয়ার লিগ(এপিএল) শুরু হয়েছে। ছয়টি দল নিয়ে এই ক্রিকেট লিগের উদ্বোধন করেন নওদা ব্লক তৃণমূল সভাপতি তথা মুর্শিদাবাদ জেলাপরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউরজামান শেখ। এলাকার যুব বৃন্দের উদ্যোগে আগামী ছয়দিন এই খেলা চলবে। বিজয়ী দলকে ট্রফি সহ নগদ ৫০ হাজার টাকা এবং রানার্স দলকে ট্রফির সঙ্গে নগদ ২৫ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
Advertisement
সম্পর্কিত সংবাদ