Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়া ও নওদায় দুর্ঘটনায় ২ জনের মৃত্যু

হরিহরপাড়া ও নওদায় দুর্ঘটনায় ২ জনের মৃত্যু
  • ২৭ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: হরিহরপাড়া ও নওদায় পথ দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সাইকেল নিয়ে জমিতে কাজে যাচ্ছিলেন হরিহরপাড়ার তক্তিপুরের কাজেম মণ্ডল(৫৬)। উল্টো দিক থাকা আসা একটি বেপরোয়া ট্রাক্টর তাঁকে ধাক্কা মারলে ঘটনাস্থলেই তিনি লুটিয়ে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে বহরান প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পুলিস জানিয়েছে, একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে। ট্রাক্টরটিকে আটক করা হয়েছে। দেহ মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
Advertisement
নওদায় পণ্যবাহী গাড়ি করে ফেরার সময় দুর্ঘটনায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। বুধবার ভোরে পণ্যবাহী গাড়িতে চেপে সাঁইথিয়ায় পেঁয়াজ বিক্রি করতে গিয়েছিলেন মিসবাউল মণ্ডল(৩২)। তিনি চালকের পাশে বসেছিলেন। সাঁইথিয়া থেকে ফেরার সময় নওদার লোকনাথপুরে দাঁড়িয়ে থাকা লরিতে সজোরে ধাক্কা মারে পণ্যবাহী গাড়িটি। দুর্ঘটনায় মিসবাউল গুরুতর জখম হন। তাঁকে উদ্ধার করে বেলডাঙা ব্লক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তাঁর কাছে ৩০ হাজারের বেশি টাকা ছিল। সেই টাকা কোথায় গেল, তা খুঁজে পাচ্ছেন না মৃতের আত্মীয়রা। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে পুলিস আটক করেছে। পুলিস জানিয়েছে, পণ্যবাহী গাড়ির চালক ঘুমিয়ে পড়ায় হয়তো এমন ঘটনা ঘটেছে।
Advertisement
সম্পর্কিত সংবাদ