সংবাদদাতা, বহরমপুর: অবসাদে কীটনাশক খেয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি। সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যু হয় তাঁর। মৃতের নাম বিশ্বজিৎ বাগ(৩৫)। বাড়ি হরিহরপাড়া থানার বিহারিয়া ঠাকুরপাড়া। জানা গিয়েছে, বেশ কিছুদিন থেকে শারীরিক সমস্যার জন্য অবসাদে ভুগছিলেন পেশায় রাজমিস্ত্রি বিশ্বজিৎবাবু। স্ত্রী জোরাজেরি করলেও ডাক্তার দেখাতে রাজি হননি। গত শনিবার দুপুরে গ্রামের কয়েকজন বিশ্বজিৎবাবুকে মাঠ থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে বাড়িতে আনেন।



