নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: ডাকাতি করার আগে আগ্নেয়াস্ত্র সহ তিন দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিস। শনিবার রাতে রায়পুর অঞ্চলে একটি মাঠে সাতজন দুষ্কৃতী জড়ো হয়। খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিস সেখানে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল, শামসুল শেখ, আরমান বেদ ও প্রকাশ বেদ। শামসুলের বাড়ি হরিহরপাড়ার রুকুনপুর এলাকায়। আরমানের বাড়ি ঝাড়গ্রাম ও প্রকাশের বাড়ি বর্ধমান এলাকায়। তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি, হাঁসুয়া ও ধারালো ছুরি উদ্ধার হয়েছে বলে পুলিসের দাবি।



