Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

হরিহরপাড়ায় ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
  • ১০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, বহরমপুর: সোমবার হরিহরপাড়া থানার পীরতলায় খেলার সময় বাড়ির ছাদ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হল। চিকিৎসাধীন অবস্থায় এদিন দুপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বছর আড়াইয়ের মৃত শিশুর নাম রামিজ শেখ। ঘটনায় শোকের ছায়া নেমেছে পরিবারে। হরিহরপাড়া থানার পুলিস জানিয়েছে, বাড়ির ছাদ থেকে পড়েই মৃত্যু হয়েছে। মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে খুড়তুতো ভাইয়ের সঙ্গে ছাদে খেলছিল রামিজ। খেলার সময় আচমকা ছাদের কিনারায় আসতেই নীচে পড়ে যায় সে।  হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। 
Advertisement
সম্পর্কিত সংবাদ