Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হরিহরপাড়ায় বিদ্যালয়ে শৌচালয়ের দাবিতে তালা

হরিহরপাড়ায় বিদ্যালয়ে শৌচালয়ের দাবিতে তালা
  • ৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: বিদ্যালয়ের শৌচালয় নেই। তার প্রতিবাদে বৃহস্পতিবার হরিহরপাড়ায় স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকরা। শুক্রবার ব্লক প্রশাসনের আধিকারিকরা শ্রীপুর নামুপাড়া শিশুশিক্ষা কেন্দ্রে আসেন। জয়েন্ট বিডিওর আশ্বাসে অভিভাবকরা বিদ্যালয়ের তালা খুলে দেন। শুক্রবার থেকেই পঠনপাঠন শুরু হয়েছে। অভিভাবকদের অভিযোগ, এই স্কুলে পড়ুয়াদের জন্য কোনও বাথরুম নেই। ছাত্রছাত্রীদের বাথরুম ব্যবহার করতে হলে পাশের বাড়িতে যেতে হয়। বহুদিন ধরে সমস্যার কথা জানালেও কর্ণপাত করছেন না শিক্ষক-শিক্ষিকারা। তাছাড়া মেন রাস্তা লাগোয়া স্কুল হলেও কোনও বাউন্ডারি ওয়াল নেই। যখন তখন দুর্ঘটনা ঘটতে পারে। এসব বিভিন্ন দাবিতে তাঁরা ওইদিন স্কুলে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান। 
Advertisement
হরিহরপাড়ার জয়েন্ট বিডিও আমশ তামাং বলেন, কয়েক বছর আগে ওখানে একটা শৌচালয় ছিল। এখন সেটা ভেঙে গিয়েছে। আমরা ইঞ্জিনিয়ারকে সঙ্গে নিয়ে পরিদর্শন করেছি। যত তাড়াতাড়ি সম্ভব বিদ্যালয়ে শৌচালয়ের ব্যবস্থা করা হবে। অভিভাবকদেরও সেটা বুঝিয়ে বলা হয়েছে। তারপর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে।
সম্পর্কিত সংবাদ