সংবাদদাতা, বহরমপুর: অবসাদে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন এক বৃদ্ধা। রবিবার সন্ধ্যায় নিজের বাড়িতে গলায় ফাঁস দেন তিনি। মৃত বৃদ্ধার নাম আনোয়ারা বেওয়া (৬৮)। বাড়ি হরিহরপাড়া থানার ইমামনগর। হরিহরপাড়া থানার পুলিস জানিয়েছে, কোন অভিযোগ হয়নি। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
Advertisement
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন আনোয়ারা বেওয়া। সম্প্রতি মানসিক ভারসাম্য হারিয়েছিলেন। রবিবার সন্ধ্যায় ছেলেরা কেউ বাড়িতে ছিলেন না। দুই বউমা প্রতিবেশীর বাড়িতে টিভি দেখতে গিয়েছিলেন। বাড়িতে একলা ছিলেন তিনি। বউমারা ফিরে এসে দেখেন শাশুড়ি ঝুলছে।



