নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: আগ্নেয়াস্ত্র সহ দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল হরিহরপাড়া থানার পুলিস। ধৃতরা হল, জাকির হোসেন ও ইকবাল শেখ। জাকিরের বাড়ি হরিহরপাড়া এবং ইকবালের বাড়ি নওদা এলাকায়। ধৃতদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র, গুলি এবং ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে।
Advertisement
গোপন সূত্রে খবর পেয়ে, সোমবার রাতে সারিতলা এলাকায় অভিযান চালায় পুলিস। সেখানেই দুই যুবককে ইতস্তত ঘোরাঘুরি করতে দেখে পুলিস তাদেরকে জিজ্ঞাসাবাদ শুরু করে। তাদের তল্লাশি করতেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে বলেই জানিয়েছেন পুলিস অফিসাররা। এক অফিসার বলেন, রাতের অন্ধকারে এই দুই যুবক ওখানে কেন ঘোরাঘুরি করছিল, তা জানার চেষ্টা করা হচ্ছে।



