Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হারিয়ে যাওয়া মোবাইল ফেরাল পুলিস

হারিয়ে যাওয়া মোবাইল ফেরাল পুলিস
  • ১৮ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, রামপুরহাট: হারিয়ে যাওয়া মোবাইল ও সাইবার প্রতারণার টাকা উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে ফেরত দিল রামপুরহাট থানার পুলিস। মঙ্গলবার দুপুরে রামপুরহাট মহকুমা পুলিস আধিকারিক গোবিন্দ সিকদার ও আইসি সুকমল ঘোষ উদ্ধার হওয়া টাকা ও মোবাইল ফেরত দেন। জানা গিয়েছে, এদিন ১৮জনের হাতে তাঁদের হারিয়ে যাওয়া মোবাইল ও বেশ কয়েকজন সাইবার প্রতারণার শিকার হওয়া ব্যক্তির হাতে প্রতীকী চেক তুলে দেওয়া হয়। হারিয়ে যাওয়া মোবাইল ও খোয়া যাওয়া টাকা ফেরত পেয়ে খুশি প্রাপকরা।
Advertisement
সম্পর্কিত সংবাদ