সংবাদদাতা, বাগডোগরা: ছটপুজোয় পরবে বলে বন্ধক দেওয়া সোনার গয়না ছাড়িয়ে আনতে গিয়ে পকেট থেকে পড়ে হারিয়ে যায়। এক টোটোচালকের কাছ থেকে সেই গয়না উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দিল মাটিগাড়া থানার পুলিস। শুক্রবার প্রায় দু’লক্ষ টাকার সেই অলঙ্কার ফিরে পেয়ে কেঁদেই ফেলেন দম্পতি। তাঁরা পুলিসকে এজন্য ধন্যবাদ জানিয়েছেন।
Advertisement
৬ নভেম্বর অশোককুমার শা নামে এক ব্যক্তি ২৭ গ্রাম সোনার অলঙ্কার পকেটে করে নিয়ে মাটিগাড়ার খোলাইবক্তরিতে নিজের বাড়ি ফিরছিলেন। সেই সময় তাঁর অসতর্কতায় মাটিগাড়া থানার অন্তর্গত ঠক্কর ব্রিজের আশেপাশে পকেট থেকে পড়ে যায় গয়নাগুলি। পরে তিনি বুঝতে পেরে এলাকায় গিয়ে খোঁজাখুঁজি করলেও না পেয়ে মাটিগাড়া থানার দ্বারস্থ হন। এরপর তদন্তে নামে মাটিগাড়া থানার সাদা পোশাকের পুলিস।
এলাকার বিভিন্ন সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে পুলিস জানতে পারে এক টোটোচালক গয়নাগুলি পেয়েছেন। গত বৃহস্পতিবার তুম্বাজোত সংলগ্ন হনুমান নগরের বাসিন্দা ওই টোটোচালকের বাড়ি থেকে সোনার হার সহ অন্যসব গয়না উদ্ধার করে পুলিস। যার বাজারমূল্য আনুমানিক দুই লক্ষ টাকা বলে জানিয়েছে পুলিস। শুক্রবার সেগুলি প্রকৃত মালিকের হাতে তুলে দেয় মাটিগাড়া থানা।
অলঙ্কার ফিরে পেয়ে আবেগে ভাসেন দম্পতি। তাঁরা মাটিগাড়া থানার পুলিসকে ধন্যবাদ জানান। গয়নার মালিক অশোকবাবু বলেন, মাটিগাড়া থানার পুলিসের উপর আমাদের বিশ্বাস ছিল। পুলিসের হাত থেকে এদিন ওই অলঙ্কার গ্রহণ করি। মাটিগাড়া থানার পুলিস জানিয়েছে, দ্রুত তদন্ত শেষ করে হারিয়ে যাওয়া অলঙ্কার প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে।