Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হাপতিয়াগছে দুই তৃণমূল নেতার বচসা, জখম পঞ্চায়েত সদস্য

হাপতিয়াগছে দুই তৃণমূল নেতার বচসা, জখম পঞ্চায়েত সদস্য
  • ২৭ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ ও সংবাদদাতা, চোপড়া: তৃণমূল নেতার সঙ্গে বচসায় জড়িয়ে মাথা ফাটল চোপড়ার হাপতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের সদস্য হাসেন আলির। মারধরের ঘটনায় মাথা ফেটেছে তাঁর। আক্রান্ত পঞ্চায়েত সদস্যর স্ত্রী বাবলি বেগম লিখিত অভিযোগ দায়ের করেছেন চোপড়া থানায়। অভিযুক্ত তৃণমূল নেতাকে আটক করেছে পুলিস। বৃহস্পতিবারের এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে তৃণমূল নেতৃত্ব। স্থানীয় নেতৃত্ব অনেকেই মন্তব্য করা থেকে এড়িয়ে গিয়েছে। যদিও এ ব্যাপারে চোপড়া ব্লকের কোর কমিটির চেয়ারম্যান তাহের আহমেদ বলেন,আমিও শুনেছি একটা গন্ডগোল হয়েছে। একজন পঞ্চায়েত সদস্য আহত হয়েছেন। তবে সেটা রাজনৈতিক নয়, ব্যক্তিগত বচসার কারণে ঘটনাটি ঘটে থাকতে পারে বলে অনুমান আমার। 
Advertisement
এদিকে এদিন তৃণমূলের গ্রাম পঞ্চায়েত সদস্যর উপর হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় ভৈষপিটা বাজার এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, হাসান আলি ও স্থানীয় তৃণমূল নেতা আইনুল হকের মধ্যে কথা কাটাকাটি হয়। আচমকাই মারপিটে জড়িয়ে পড়েন দুজন। জখম হন হাসেন। স্থানীয়রা গ্রাম পঞ্চায়েত সদস্যকে উদ্ধার করে দলুয়া ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। শেষে  চিকিৎসকরা তাঁকে ইসলামপুর মহকুমা হাসপাতালে রেফার করে দেন। আক্রান্ত পঞ্চায়েত সদস্যর দাবি, আইনুল হক আবাস যোজনায় তালিকাভুক্তদের কাছে টাকা চেয়েছেন। আমার কাছে একজন অভিযোগ জানিয়েছিল। এ ব্যাপারেই এদিন আইনুলকে ডেকে বলতেই, উনি আমার উপর চড়াও হন। মারধর করেন। আইনুল এই অভিযোগ অস্বীকার করেছেন।
সম্পর্কিত সংবাদ