Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বীরভূমকে হারিয়ে শীর্ষে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স

বেঙ্গল সুপার লিগের শীর্ষস্থান নিয়ে প্রথম তিন দলের মধ্যে জোর লড়াই চলছে। শুক্রবার শৈলেন মান্না স্টেডিয়ামে নেমেছিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স।

বীরভূমকে হারিয়ে শীর্ষে হাওড়া-হুগলি ওয়ারিয়র্স
  • ১০ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বেঙ্গল সুপার লিগের শীর্ষস্থান নিয়ে প্রথম তিন দলের মধ্যে জোর লড়াই চলছে। শুক্রবার শৈলেন মান্না স্টেডিয়ামে নেমেছিল হাওড়া-হুগলি ওয়ারিয়র্স। প্রতিপক্ষ কোপা টাইগার্স বীরভূমকে ৩-০ ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষে উঠে এল হোসে ব্যারেটোর ওয়ারিয়র্স ব্রিগেড। লক্ষ্যভেদে সফল ফৈয়াজ, আদর্শ তামাং এবং জিয়াবুল। ৯ ম্যাচে ১৯ পয়েন্ট ওয়ারিয়র্সদের। সমসংখ্যক ম্যাচে ১৮ পয়েন্ট রয়্যাল সিটির। তারা নেমে গেল দ্বিতীয় স্থানে। আর শেষ ম্যাচ হেরে ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে সুন্দরবন বেঙ্গল আটো এফসি। পক্ষান্তরে এখনও জয় অধরা বীরভূম কোপা টাইগার্সের। তাদের ঝুলিতে রয়েছে মাত্র দু’টি ড্র। তার সুবাদে ৯ ম্যাচে ২ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে রয়েছে তারা।

Advertisement

শনিবার বিএসএলে মাঠে নামবে উত্তরবঙ্গ ইউনাইটেড এফসি। শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ এফসি মেদিনীপুর। লিগ টেবিলে ছয় বনাম সাতের লড়াই। দল নিয়ে সমস্যায় রয়েছে মেদিনীপুর। তার উপর শেষ দু’ম্যাচে হারের ধাক্কায় জেরবার তারা। ৯ ম্যাচে তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। অন্যদিকে, হারের ঝটকা সামলে শেষ ম্যাচে ড্র করেছে উত্তরবঙ্গ। সমসংখ্যক ম্যাচে ১১ পয়েন্ট তাদের। মেদিনীপুরকে হারিয়ে পয়েন্ট আরও বাড়িয়ে নিতে মরিয়া উত্তরবঙ্গ।

Advertisement
সম্পর্কিত সংবাদ