Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

হাওড়া ও বারাকপুর: কমিশনের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ বিএলও’দের

কাজ করতে গিয়ে সমস্যা তৈরি করছে নির্বাচন কমিশন। মানসিক চাপ দিচ্ছে।

হাওড়া ও বারাকপুর: কমিশনের বিরুদ্ধে অভিযোগ, বিক্ষোভ বিএলও’দের
  • ১৫ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও হাওড়া: কাজ করতে গিয়ে সমস্যা তৈরি করছে নির্বাচন কমিশন। মানসিক চাপ দিচ্ছে। এই অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখালেন হাওড়া ও বারাকপুরের বিভিন্ন এলাকার বিএলও’রা।

Advertisement

হাওড়ার টিকিয়াপাড়ার ইস্ট-ওয়েস্ট বাইপাসের একটি সরকারি দপ্তরে বিএলও’দের প্রশিক্ষণ শিবির চলছিল। সেখানে কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। বিক্ষোভকারীরা বলেন, ‘প্রয়োজনে জেলাশাসকের কাছে এ বিষয়ে ডেপুটেশন দেব।’ তাঁদের অভিযোগ, ‘কমিশন আচমকাই ডেটা ডিজিটালি এন্ট্রি করার নির্দেশ দিয়েছে। প্রতিদিন ২০০ ফর্ম ম্যানুয়ালি ও ডিজিটালি পূরণ করতে চাপ দেওয়া হচ্ছে। স্কুল করার পর এত চাপ নেওয়া সম্ভব নয়।’
অন্যদিকে বারাকপুর প্রশাসনিক ভবনে বিক্ষোভকারী বিএলও’দের বক্তব্য, ‘নির্বাচন কমিশন ঘনঘন নিয়ম বদল করছে। চাপ দিচ্ছে।’ তাঁদের অভিযোগ, নিয়োগের সময় বলা হয়েছিল কেবলমাত্র বাড়ি বাড়ি গিয়ে ইনিউমারেশন ফর্ম বিলি ও সংগ্রহ করতে হবে। ফর্ম সুপারভাইজাররা আপলোড করবেন। কিন্তু এখন নির্দেশ, বিএলও’দেরই এই কাজ করতে হবে। তাঁদের অনেকেই এই ধরণের কাজে দক্ষ নয়। কম্পিউটার বা মোবাইল অ্যাপ চালাতে পারেন না ঠিকঠাক। এসব না জেনেই বিএলও হিসেবে তাঁদের নিয়োগ করা হয়েছে। এখন বিএলও’দের উপর চাপ দেওয়া এবং মানসিক নির্যাতন করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ