Bartaman Logo
৩১ জুলাই, ২০২৬

ভোটে না জিতেও ৭ মাস ধরে কীভাবে মন্ত্রী? বিহার সরকারকে সুপ্রিম-তোপ

দীপক প্রকাশের মন্ত্রী থাকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল বিহারের বিজেপি সরকার। বিধানসভার কোনো কক্ষের সদস্য না হয়েও দীপক কীভাবে প্রায় সাত মাস ধরে মন্ত্রী রয়েছেন, সম্রাট চৌধুরী সরকারের কাছে তা জানতে চেয়েছে শীর্ষ আদালত।

ভোটে না জিতেও ৭ মাস ধরে কীভাবে মন্ত্রী? বিহার সরকারকে সুপ্রিম-তোপ
  • ৩১ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দীপক প্রকাশের মন্ত্রী থাকা নিয়ে সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়ল বিহারের বিজেপি সরকার। বিধানসভার কোনো কক্ষের সদস্য না হয়েও দীপক কীভাবে প্রায় সাত মাস ধরে মন্ত্রী রয়েছেন, সম্রাট চৌধুরী সরকারের কাছে তা জানতে চেয়েছে শীর্ষ আদালত। এই নিয়ে সরকারকে ভর্ৎসনা করতে ছাড়েনি সুপ্রিম কোর্ট। নিময় অনুযায়ী, বিধানসভার সদস্য না হয়েও সর্বোচ্চ ছ’মাস মন্ত্রী থাকা যায়। এরমধ্যে সংশ্লিষ্ট মন্ত্রীকে নির্বাচিত হতে হয়। অথচ দ্বিকক্ষ বিশিষ্ট বিহার বিধানসভার সদস্য না হয়েও দীপক মন্ত্রী রয়ে গিয়েছেন। সম্প্রতি প্রকাশকে আবার পঞ্চায়েতি রাজ দপ্তরের দায়িত্ব দেওয়া হয়েছে। এরপরই প্রকাশের পুনর্নিয়োগের বিরোধিতা করে মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। গত মাসে এই নিয়ে বিহার সরকার, নির্বাচন কমিশন এবং দীপক প্রকাশের কাছে নোটিশ দেয় শীর্ষ আদালত। এখনও সেই নিয়ে কোনো উত্তর দেয়নি বিহার সরকার। প্রধান বিচারপতি এদিন বলেন, ‘নির্বাচিত না হওয়া সত্ত্বেও কেন তাঁকে ছ’মাসের বেশি মন্ত্রী রেখেছেন?’ আগামী মঙ্গলবার মামলার পরবর্তী শুনানি। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ