Bartaman Logo
১৪ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ভগবানগোলায় গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী, চাঞ্চল্য!

শুক্রবার সকালে ভগবানগোলা থানার বুধোর এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিস জানিয়েছে, মৃতার নাম লিজা বিবি(২৬)।

ভগবানগোলায় গৃহবধূকে খুনের অভিযোগ, গ্রেপ্তার স্বামী, চাঞ্চল্য!
  • ১৩ জুন, ২০২৫ ১৮:০৬
Prefer us on Google

সংবাদদাতা, লালবাগ: শুক্রবার সকালে ভগবানগোলা থানার বুধোর এলাকা থেকে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য। পুলিস জানিয়েছে, মৃতার নাম লিজা বিবি(২৬)। গৃহবধূর পরিবারের অভিযোগ, স্বামী ও শ্বশুরবাড়ির লোকেরাই  খুন করে দেহ ঝুলিয়ে দিয়েছে। 

Advertisement

গৃহবধূর বাবা ধীরজ শেখ জামাই রাজীব শেখ ও তার পরিবারের লোকজনের বিরুদ্ধে ভগবানগোলা থানায় খুনের লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে পুলিস মৃতার স্বামী রাজীব শেখকে গ্রেপ্তার করেছে। ভগবানগোলা থানার এক পুলিস আধিকারিক বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। গৃহবধূর স্বামী রাজীব শেখকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য অভিযুক্তরা পলাতক। 

স্থানীয় ও মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, বছর তিনেক আগে ভগবানগোলার বুধোর গ্রামের রাজীব শেখের সঙ্গে রানিতলা থানার নতুন মদনপুরের বাসিন্দা ধীরজ শেখের মেয়ে লিজা বিবির বিয়ে হয়। গৃহবধূর পরিবাদের অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকে রাজীব ও পরিবারের লোকজন বিভিন্ন অজুহাতে ওই গৃহবধূর উপর দৈহিক ও মানসিক অত্যাচার শুরু করে। মৃতার বাবা ধীরজ শেখ বলেন, “জামাই ও তার বাড়ির লোকজন মেয়ের উপর নির্যাতন চালাত। কিন্তু মেয়ে সেই কথা কখনও মুখ ফুটে আমাদের বলেনি। এদিন সকাল সাড়ে ১১টা নাগাদ জামাই ফোন করে জানায় লিজা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আমার মেয়ে আত্মহত্যা করেছে বিশ্বাস করিনা। আমি নিশ্চিত জামাই ও তার বাড়ির লোকজন মেয়েকে শ্বাসরোধ করে খুন করে প্রমাণ লোপাটের জন্য ঝুলিয়ে দিয়েছে।” 

Advertisement
সম্পর্কিত সংবাদ