Bartaman Logo
১০ জুন, ২০২৬

বিস্ফোরণে উড়ল ছাদ! ধূলিসাৎ হয়ে গেল পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি

বিস্ফোরণে উড়ল ছাদ! ধূলিসাৎ হয়ে গেল পহেলগাঁওয়ে হামলাকারী দুই জঙ্গির বাড়ি
  • ২৫ এপ্রিল, ২০২৫ ১৩:০৪
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর: পহেলগাঁওয়ে নিরীহ পর্যটকদের উপর নৃশংস হামলার ঘটনায় ফুঁসছে গোটা দেশ। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে সন্দেহভাজন জঙ্গিদের ছবিও। নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে যুক্ত ছিল লস্কর-ই-তোইবার দুই সদস্য আদিল হুসেন ঠোকের ও আসিফ শেখ। বৃহস্পতিবার রাতে ধূলিসাৎ হয়ে গেল এই দুই জঙ্গির বাড়ি। 

Advertisement

স্থানীয় সূত্রে খবর, গতকাল হঠাৎ বিস্ফোরণের জেরে কেঁপে ওঠে অনন্তনাগ জেলার বিজবেহারার গোরি এলাকা। দেখা যায় বিস্ফোরণে ভেঙে পড়েছে আদিল হুসেনের বাড়ি। কার্যত একই সময় ভেঙে গুঁড়িয়ে যায় অপর এক জঙ্গি ত্রালে অবস্থিত আসিফ শেখের বাড়িটিও। পুলিস সূত্রে খবর, ওই দুই জঙ্গির বাড়িতে থাকা বিস্ফোরকের জেরেই এই বিস্ফোরণ ঘটেছে।

প্রশাসন সূত্রে খবর, আদিল ২০১৮ সালে আটারি-ওয়াঘা সীমান্ত দিয়ে বৈধভাবে পাকিস্তানে গিয়েছিল। পাকিস্তানে থাকাকালীন সে একটি জঙ্গি শিবিরে প্রশিক্ষণ নেয় এবং গত বছর জম্মু ও কাশ্মীরে ফিরে আসে। এরপরই গত কয়েকমাস ধরে রেকি চালিয়ে এই হত্যাকাণ্ড চালানো হয় বলে অনুমান। তবে, এই দুই কাশ্মীরি ছাড়াও এই নৃশংস কাণ্ডে আরও অন্তত পাঁচজন পাকিস্তানি জঙ্গি যুক্ত ছিল বলে মনে করছেন গোয়েন্দারা। চিহ্নিত জঙ্গিদের খোঁজে চষে ফেলা হচ্ছে উপত্যকা।

Advertisement
সম্পর্কিত সংবাদ