Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

হোটেল রেস্তরাঁর খবর

ইলিশের ঋতুতে হোটেলের হেঁশেলেও লেগেছে উৎসবের ছোঁয়া। তাজ বেঙ্গল সোনার গাঁও-এ চলছে ইলিশ উৎসব। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আ লা কার্টে লাঞ্চ এবং ডিনার মেনুতে পাবেন ইলিশের বিশেষ পদ।

হোটেল রেস্তরাঁর খবর
  • ৮ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

তাজ সোনার গাঁও-এ ইলিশ

Advertisement

ইলিশের ঋতুতে হোটেলের হেঁশেলেও লেগেছে উৎসবের ছোঁয়া। তাজ বেঙ্গল সোনার গাঁও-এ চলছে ইলিশ উৎসব। আগামী ১৫ সেপ্টেম্বর পর্যন্ত এখানে আ লা কার্টে লাঞ্চ এবং ডিনার মেনুতে পাবেন ইলিশের বিশেষ পদ। লাঞ্চের সময় দুপুর ১২:৩০ থেকে ৩টে। ডিনার পাবেন সন্ধ্যা ৭:৩০ থেকে রাত ১০:৪৫ পর্যন্ত। বাংলার অত্যন্ত প্রিয় মাছ ইলিশকে কেন্দ্র করেই সেজেছে মেনু। এতে পাবেন ইলিশ পাতুরি, ইলিশ ভাজা, ভাপা ইলিশ, সরষে বাটা ইলিশ, ইলিশ পোলাও এবং রাজকীয় ইলিশ থালি। এছাড়াও থাকছে নানা ধরনের বাঙালি পদ। খরচ জনপ্রতি ১৭৫০ টাকা (কর অতিরিক্ত)। 
বাবু কালচার-এ ইলিশ ভোজ
ইলিশের সঙ্গে বাঙালির ভাব ভালোবাসা বহু পুরনো। সেই আবেগ মনে রেখেই বাবু কালচার সাজিয়েছে এবারের ইলিশ মহোৎসব। সংস্থার সবক’টি আউটলেটেই চলছে এই আয়োজন। এখানে পাবেন ইলিশ দিয়ে তৈরি স্টার্টার থেকে ডেজার্ট সহ একাধিক পদ! রয়েছে তিন ধরনের বিশেষ ইলিশ থালি। মেনুতে পাবেন ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের কাটলেট, পাতা পোড়া ইলিশ, বরিশালি ইলিশ, স্টিমড বোনলেস ইলিশ, বেগুন দিয়ে ইলিশের ঝোল, ইলিশ মোরব্বা পোলাও, ইলিশের পাটিসাপটা, মাওয়াঘাটের ইলিশ উল্লাস সহ নানা লোভনীয় পদ। আ লা কার্টে মেনুর খরচ জনপ্রতি ৬০০-৭০০ টাকা। খিচুড়ি-ইলিশের প্ল্যাটার দিয়ে ইলিশের থালির দাম শুরু ৯০০ টাকা থেকে। সঙ্গে যোগ হবে কর। 
ভোজ আড্ডায় ইলিশের মেলা
ইলিশ মানেই ইস্ট বেঙ্গল! ওপার বাংলার মাছ হিসেবে পরিচিত এই রুপোলি শস্য নিয়ে বাঙালি বরাবরই উল্লসিত! ওপার বাংলার এই বিশেষ মাছ নিয়ে উৎসব সাজিয়েছে ভোজ আড্ডা রেস্তরাঁ। উদ্বোধনের দিন ইস্ট বেঙ্গল থিমেই সেজেছিল রেস্তরাঁ। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইস্ট বেঙ্গলের প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস, মেহতাব ও সন্দীপ নন্দী। ভোজ আড্ডার লেক মল ও সল্টলেক দুই শাখাতেই এই উৎসব চলছে। গোটা আগস্ট মাস ধরেই চলবে এই উৎসব। মেনুতে পাবেন দু’জনে শেয়ার করে খাওয়ার মতো ইলিশের থালি। তাতে মিলবে ইলিশের প্যান্থারাস, বাসমতী চালের ভাত, পোড়া ইলিশের কাঁচালংকা মরিচ বাটা, ইলিশ ভাজা, ইলিশের মাথা দেওয়া ডাল, বরিশালি ইলিশ, চাটনি, পাঁপড় ও মিষ্টি দই। এছাড়া আ লা কার্টে মেনুতে পাবেন ইলিশের পানিখোলা, আনারসি ইলিশ ঝাল, ইলিশ বেগুনের তেল ঝাল, পোলাওয়ের সঙ্গে ইলিশের ননীবাহার, ইলশে মালাইকারি, ডাব ইলিশ সহ হরেক পদ। 
শামিয়ানায় ইলিশ পার্বণ
বাইরে বৃষ্টি আর পাতে ইলিশ। এই ধারণাকে সঙ্গী করে বৃষ্টির ইলিশ পার্বণের আয়োজন করেছে তাজ সিটি সেন্টার, নিউ টাউনের শামিয়ানা। চলবে ৩১ আগস্ট পর্যন্ত। লাঞ্চ ও ডিনারের সময় যথাক্রমে দুপুর ১২.৩০ থেকে বিকেল ৩টে এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১১ টা পর্যন্ত। মেনুতে থাকছে খিচুড়ির সঙ্গে ইলিশ মাছ ভাজা এবং টমেটোর চাটনি, আমসত্ত্ব সরষে ইলিশ, লাউপাতা ভাপা গন্ধরাজ ইলিশ, ইলিশ মাছের তেল দিয়ে আলু, কুমড়ো ও বেগুনের ঝোল, ইলিশের পোলাও, স্মোকড ইলিশ। খরচ জনপ্রতি ১,৫৫০ টাকা থেকে শুরু করে (কর অতিরিক্ত)।
দ্য বারান্দা-য় ইলিশ পরব
ইলিশের স্বাদে নিজেদের মেনু সাজাল তাজ তাল কুটিরের দ্য বারান্দা। এখানে ইলিশ উৎসব শুরু হয়েছে, ১লা আগস্ট থেকে। চলবে ৩১শে আগস্ট পর্যন্ত। দুপুর ১২:৩০ থেকে বিকেল ৩টে পর্যন্ত মিলবে লাঞ্চ ও সন্ধ্যা ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত সারতে পারবেন ডিনার। এখানে ইলিশের নানা জনপ্রিয় পদ পাবেন। এর মধ্যে রয়েছে ইলিশ ভাপা, ইলিশ পাতুরি, ইলিশ ভাজা এবং ইলিশ পোলাও। দ্য বারান্দায় বসে বর্ষার আমেজ উপভোগ করার পাশাপাশি স্বাদ নিন ইলিশের।
ইলিশ ট্রুলি বং-এর আয়োজন
পার্ক স্ট্রিটের ফুড কালচারে আলাদা মাত্রা যোগ করেছে ইলিশ ট্রুলি বং। এখানেই শুরু হয়েছে বর্ষার উৎসব ইলিশ-এ-ইলিশ। পাবেন চার রকমের থালি। ইলশে গুঁড়ি, ভোজন-এ-ইলিশ, দাওয়াত-এ-ইলিশ, ইলিশ-এ-মহাভোজ। থালি ছাড়াও আ লা কার্টে আয়োজনও থাকবে এখানে। বোনলেস স্মোকড ইলিশ, বোনলেস ইলিশ পাতুরি, বাঙালি হেঁশেলে চিরচেনা ভাজা ইলিশ, ভাপা ইলিশ, দই ইলিশ, ইলিশের তেল ঝাল তো পাবেনই। এছাড়াও থাকছে আনারসি ইলিশ, ডাব ইলিশ, গঙ্গা পদ্মা ইলিশ, লাউপাতা ইলিশ, সবুজদ্বীপের ইলিশ, আচারি ইলিশ সহ নানা পদ। চলবে আগস্ট মাসভর। দু’জনের খাওয়ার খরচ ১২০০-১৫০০ টাকা। 
দ্য ললিত গ্রেট ইস্টার্নে উৎসব
দ্য ললিত গ্রেট ইস্টার্ন কলকাতা-র আলফ্রেসকো রেস্তরাঁয় শুরু হয়েছে ‘ইলিশ পার্বণ’। এই উৎসবে থাকছে ঐতিহ্যবাহী ও আধুনিক স্বাদের নানা ইলিশের পদ। মেনুতে পাবেন গোবিন্দভোগ ভাতের সঙ্গে দই-সরষে ইলিশ ভাপা, কালোজিরে ফোড়ন দেওয়া ইলিশ-বেগুনের তেল ঝোল, মুগ ডালের খিচুড়ির সঙ্গে কড়া করে ভাজা ইলিশ, স্টোন-গ্রাউন্ড সরষে পেস্টে বিশেষ পদ্ধতিতে রান্না করা ইলিশ দার্নে, ইলিশ পাতুরি, ইলিশ ভুনা, আম ইলিশ, ইলিশ তেল ঝাল এবং ইলিশ থালি। খিচুড়ির পদ ছাড়া বাকি সব ইলিশ পদ পরিবেশন করা হবে সুগন্ধি ছোটো দানার ভাতের সঙ্গে। বর্ষার স্বাদকে আরও বিশেষ করে তুলতেই এই বিশেষ আয়োজন।
রাজকুটির-এ ইলিশপ্রেম 
বর্ষা ইলিশের মরশুম। সেই ঐতিহ্যকে সামনে রেখে কলকাতার রাজকুটির শুরু করেছে রাজবাড়ির পদে ইলিশ পার্বণ। উৎসব চলবে ১৪ আগস্ট পর্যন্ত। বেলা ১২.৩০টা থেকে বিকেল ৪টে অবধি লাঞ্চ এবং সন্ধ্যা ৭টা থেকে রাত ১০.৩০ পর্যন্ত ডিনারের আয়োজন থাকছে। মেনুতে রাজবাড়ির থালিতে পাবেন ভাত, লুচি, ছোলার ডাল, আলুর দম, ইলিশ লেজ ভর্তা, ইলিশ পাতুরি, ইলিশের ঝাল, মিষ্টি দই এবং রসগোল্লার মতো পদ। এছাড়া আ লা কার্টে-তে পাবেন মুচমুচে ভাজা ইলিশ, কালোজিরে বেগুন দিয়ে ইলিশের ঝোল, ইলিশের ঝাল, ভাপা ইলিশ পাতুরি, ইলিশ পোলাও, বরিশালের ইলিশের মতো ক্লাসিক রেসিপি। এখানে পৌঁছে আ লা কার্টেও অর্ডাকেরতে পারেন। আ লা কার্টের জন্য খরচ শুরু জনপ্রতি ১,০৯৯ টাকা, সঙ্গে কর অতিরিক্ত। 
কেনিলওয়ার্থে ইলিশ উৎসব
কলকাতার কেনিলওয়ার্থ হোটেলের রেস্তরাঁ অ্যারোমাস-এ শুরু হয়েছে বিশেষ ইলিশ উৎসব ‘ওয়ান ফিশ, মেনি স্টোরিজ’। বর্ষা এলেই এই বঙ্গের মানুষ অপেক্ষা করেন ইলিশের স্বাদ নেওয়ার জন্য। এখানে ৩১ আগস্ট পর্যন্ত প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত চলবে এই উৎসব। এই উৎসবের সূচনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী কনীনিকা বন্দ্যোপাধ্যায়। ইলিশপ্রেমী এই অভিনেত্রী শেফ সন্দীপ নাগ এবং শেফ শুভঙ্কর সর্দারের সঙ্গে লাইভ কুকিং সেশনেও অংশ নেন। এখানে মেনুতে পাবেন চিরচেনা ইলিশ ভাজা, ভাপা ইলিশ, সরষে ইলিশ, দুধ ইলিশ, ইলিশ পাতুরি, দই ইলিশ, ইলিশ বিরিয়ানি, ইলিশ ফিঙ্গার, ইলিশ কাটলেট, ইলিশ ব্রিঞ্জাল রোলাটিনি ইত্যাদি।
শেরী ঘোষ
ছবি: ভাস্কর মুখোপাধ্যায় 
ও রেস্তরাঁ সৌজন্য

Advertisement
সম্পর্কিত সংবাদ