Bartaman Logo
৩০ মে, ২০২৬
বর্তমান / চতুষ্পর্ণী

গরমাগরম পাস্তা

চিকেন, মাশরুম, চেরি টম্যাটো চিজ ইত্যাদি দিয়ে তৈরি করুন রেস্তরাঁ স্টাইল পাস্তা। বাচ্চা বুড়ো সবার মন মজবে এই খাবারে

গরমাগরম পাস্তা
  • ৩০ মে, ২০২৬ ০৪:০০

চিকেন, মাশরুম, চেরি টম্যাটো চিজ ইত্যাদি দিয়ে তৈরি করুন রেস্তরাঁ স্টাইল পাস্তা। বাচ্চা বুড়ো সবার মন মজবে এই খাবারে। ট্রাইব রেস্তরাঁ থেকে তিনটি তিন স্বাদের পাস্তার রেসিপি শেখালেন কর্ণধার শিল্পা চক্রবর্তী।

Advertisement

 

বেসিল পেস্তো পাস্তা

উপকরণ: বেসিল পেস্তো পেস্ট বানানোর জন্য: বেসিল পাতা ২ কাপ, পারমেসান চিজ গ্রেট করে রাখা  কাপ, কাজু বাদাম  কাপ, রশুন কুচি ৩-৪টে, অলিভ অয়েল কাপ, নুন স্বাদমতো, গোলমরিচ স্বাদ অনুযায়ী। পাস্তার উপকরণ: পেনে পাস্তা ২৫০ গ্রাম, মাখন বা অলিভ অয়েল ১ টেবিল চামচ, চেরি টম্যাটো  কাপ। গার্নিশের জন্য: প্রয়োজন মতো কোরানো পারমেসান চিজ।

প্রণালী: ফুটন্ত নুন জলে পাস্তা দিয়ে সেদ্ধ করে নিন। তারপর জল ঝরিয়ে নিন।  কাপ পাস্তা সেদ্ধ করা জল রেখে দিন। এবার পেস্তো পেস্ট বানানোর জন্য একটা ব্লেন্ডার জারে বেসিল পাতা, পারমেসান চিজ, কাজু বাদাম, রশুন, নুন ও গোলমরিচ দিয়ে আস্তে আস্তে তা ব্লেন্ড করে নিন। মোটামুটি পেস্ট হয়ে গেলে অল্প অলিভ অয়েল দিয়ে একবার ব্লেন্ডার চালিয়ে দিন। তাতে পেস্টটা স্মুদ হবে। এবার একটা ননস্টিক ফ্রাই প্যানে মাখন বা অলিভ অয়েল গরম করে নিন। তাতে চেরি টম্যাটো দিয়ে ভাজুন। তারপর পেস্তো পেস্ট মিশিয়ে নেড়ে নিন। এরপর পাস্তা সেদ্ধ জল দিন। সবটা একসঙ্গে ফুটে উঠলে পাস্তা দিয়ে নেড়ে নিন। উপর থেকে কোরানো পারমেসান চিজ ছড়িয়ে পরিবেশন করুন।

 

চিকেন পেনে ইন রোসে স্যস

 

উপকরণ: পাস্তার জন্য: পেনে পাস্তা ২৫০ গ্রাম, বোনলেস চিকেন কিউব ২০০ গ্রাম, অলিভ অয়েল ১ টেবিল চামচ, নুন ও মরিচ স্বাদ মতো, চিলি ফ্লেক্স ১ চা চামচ। রোসে স্যস তৈরি করার জন্য: মাখন ১ টেবিল চামচ, ৪-৫ কোয়া রশুন কুচিয়ে নেওয়া, ১টা পেঁয়াজ কুচিয়ে নেওয়া, টম্যাটো পিউরি ১ কাপ, ফ্রেশ ক্রিম  কাপ, দুধ  কাপ, পারমেসান চিজ ২ টেবিল চামচ, অরেগ্যানো ১ চা চামচ, নুন ও মরিচ স্বাদ মতো, চিলি ফ্লেক্স ঐচ্ছিক।

প্রণালী: ফুটন্ত নুন জলে পাস্তা সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে নিন।  কাপ জল রেখে দিন। এবার অলিভ অয়েল গরম করে চিকেন নেড়ে নিন। তাতে নুন, মরিচ, চিলি ফ্লেক্স যোগ করে দিন। চিকেনে রং ধরলে বুঝবেন তা রেডি। তখন তা তুলে রাখুন। রোসে স্যস তৈরি করার জন্য একটা প্যানে মাখন গলিয়ে নিন। তাতে রশুন ও পেঁয়াজ কুচি ভেজে নিন। তারপর টম্যাটো পিউরি দিয়ে নাড়ুন। এবার ক্রিম ও দুধ একসঙ্গে ফেটিয়ে দিয়ে দিন। নুন ও মরিচ মিশিয়ে নাড়তে থাকুন। সবটা ক্রিমের মতো স্মুদ হলে বুঝবেন স্যস রেডি। এবার এতে চিকেন ও পাস্তা দিয়ে নেড়ে নিন। প্রয়োজনে পাস্তা সেদ্ধ করা জল মিশিয়ে নিন। উপর থেকে পারমেসান চিজ আর চিলি ফ্লেক্স (ঐচ্ছিক) ছড়িয়ে নামিয়ে নিন।

চিকেন অ্যালিও অলিও

উপকরণ: পাস্তার জন্য: পেনে পাস্তা বা স্প্যাগেটি ২৫০ গ্রাম, বোনলেস চিকেন কিউব ১ টেবিল চামচ, নুন স্বাদমতো, অলিভ অয়েল ১ টেবিল চামচ, অ্যালিও অলিও স্যসের জন্য: পাতলা করে কুচিয়ে রাখা রশুন ৫-৬ কোয়া, অলিভ অয়েল ৪ টেবিল চামচ, চিলি ফ্লেক্স ১ চা চামচ, মিক্সড হার্ব (অরেগ্যানো, রোজমেরি, থাইম) ১ চা চামচ, গোলমরিচ গুঁড়ো স্বাদ মতো, পার্সলে কুচি ২ টেবিল চামচ, পাস্তা সেদ্ধ করা জল  কাপ, পারমেসান চিজ ঐচ্ছিক।

 

প্রণালী: ফুটন্ত নুন জলে পাস্তা বা স্প্যাগেটি সেদ্ধ করে নিন। জল ঝরানো সময়  কাপ রেখে বাকিটা ঝরিয়ে দিন। এবার একটা প্যানে অলিভ অয়েল গরম করে নিন। চিকেন কিউবে নুন ও মরিচ মাখিয়ে তা ভাজুন। সোনালি রং ধরলে নামিয়ে নিন। স্যস তৈরি করার জন্য একটা প্যানে অলিভ অয়েল গরম করে নিন। তাতে পেঁয়াজ ও রশুন দিয়ে ভাজুন। তারপর স্যসের বাকি সব উপকরণ মিশিয়ে ফুটিয়ে নিন। সবটা ফুটে উঠলে পাস্তা সেদ্ধ জল দিয়ে ঘন হওয়া পর্যন্ত ফোটান। এবার এই স্যসে সেদ্ধ করা পাস্তা দিয়ে নেড়ে নিন। উপর থেকে পার্সলে কুচি ও পারমেসান চিজ (ঐচ্ছিক) ছড়িয়ে নামিয়ে নিন।  

সম্পর্কিত সংবাদ