Bartaman Logo
১৭ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

নদীয়ার শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ২৫

সাতসকালেই নদীয়ার শান্তিপুরের বাইপাস এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা ঘটল।

নদীয়ার শান্তিপুরে ভয়াবহ পথ দুর্ঘটনা, জখম ২৫
  • ২৫ আগস্ট, ২০২৫ ১১:০৮
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: সাতসকালেই নদীয়ার শান্তিপুরের বাইপাস এলাকায় ১২ নম্বর জাতীয় সড়কে বড়সড় দুর্ঘটনা ঘটল। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা লরির পিছনে গিয়ে ধাক্কা মারল একটি যাত্রীবাহী বাস। দুর্ঘটনার জেরে কার্যত দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটির সামনের অংশ। এই দুর্ঘটনার ফলে জখম হয়েছেন ২৫ জন। তবে তার মধ্যে প্রায় ১২ জনের আঘাত গুরুতর। জানা গিয়েছে, বাসটি নদীয়ার কৃষ্ণনগর থেকে কলকাতার দিকে আসছিল।

Advertisement

১২ নং জাতীয় সড়কের উপর উড়ালপুলের বিএড কলেজের কাছে ঘটেছে দুর্ঘটনাটি। জখম অবস্থায় বেশ কিছু যাত্রীকে ভর্তি করা হয়েছে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। অপরদিকে বেশ কিছু যাত্রীকে কৃষ্ণনগর হাসপাতাল এবং রানাঘাট হাসপাতালেও চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বলে সূত্রের খবর। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে শান্তিপুর ট্রাফিক ও থানার পুলিস। বাস ও লরিটিকে আটক করা হয়েছে।

 

Advertisement
সম্পর্কিত সংবাদ