Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

চুঁচুড়া: অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত

চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছেই। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহরের বাসিন্দাদের দুর্ভোগ।

চুঁচুড়া: অস্থায়ী কর্মীদের কর্মবিরতি অব্যাহত
  • ৬ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চুঁচুড়া পুরসভার অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছেই। সেই সঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়ছে শহরের বাসিন্দাদের দুর্ভোগ। ইতিমধ্যেই শহরের বিভিন্ন প্রান্তে আবর্জনার পাহাড় জমেছে। চুঁচুড়া শহরজুড়ে খাবারের ছোট, বড় হোটেল, রেস্তরাঁ আছে। সেগুলির আবর্জনাও জমে পাহাড় হতে শুরু করেছে। পুরকর্তা ও অস্থায়ী কর্মীদের চাপানউতোরে ভুক্তভোগী হচ্ছেন নাগরিকরা। শনিবার পুরসভার অফিস বন্ধ থাকায় সেখানে আন্দোলনের প্রভাব তেমন বোঝা যায়নি। কিন্তু বাড়ি বাড়ি সাফাই কাজ আর রাস্তায় জমে থাকা আবর্জনা পরিষ্কার না হওয়ায় পরিস্থিতি ঘোরালো হয়ে উঠেছে। 

Advertisement

প্রায় এক সপ্তাহ ধরে চুঁচুড়ায় অস্থায়ী কর্মীদের কর্মবিরতি চলছে। এই সময়কালে পুরসভার কর্তারা কোনও বিকল্প ব্যবস্থা করতে পারেননি। ফলে পুর পরিষেবা কার্যত স্তব্ধ হয়ে রয়েছে। এই অবস্থায় পুরকর্তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন নাগরিকরা। এদিকে, যে কোনও সমস্যাতেই চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারকে আগ্রাসী ভূমিকায় দেখা যায়। কিন্তু সাতদিনের এই সঙ্কটে তাঁকে কোনও সক্রিয় ভূমিকা নিতে দেখা যায়নি। প্রশ্ন উঠছে এই নিয়েও। পুরসভার চেয়ারম্যান অমিত রায় অবশ্য বলেন, নানা মহল থেকে ষড়যন্ত্র করে নাগরিকদের পরিষেবা থেকে বঞ্চিত করা হচ্ছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ