সংবাদদাতা, খড়্গপুর: বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে খড়্গপুর শহরের ঝোলি এলাকা থেকে গ্রেপ্তার সাতজন। সেইসঙ্গে ‘হানি ট্র্যাপ’ চক্রের বড়সড় পর্দা ফাঁস করল খড়্গপুর টাউন থানার পুলিশ।
সংবাদদাতা, খড়্গপুর: বাড়িতে মধুচক্র চালানোর অভিযোগে খড়্গপুর শহরের ঝোলি এলাকা থেকে গ্রেপ্তার সাতজন। সেইসঙ্গে ‘হানি ট্র্যাপ’ চক্রের বড়সড় পর্দা ফাঁস করল খড়্গপুর টাউন থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, খড়্গপুর শহরের ২৯ নম্বর ওয়ার্ডের ঝোলি এলাকায় একটি বাড়িতে দীর্ঘদিন ধরে মধুচক্র চালানোর অভিযোগ উঠেছে বিনীতা কুমারী এবং মীনাক্ষী নামে দুই মহিলার বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, ‘হানি ট্র্যাপে’ ফেলে সেখানে লোকজনকে ডেকে আনা হত। পরিচিত থেকে প্রভাবশালী, বাদ পড়তেন না কেউই। এরপর তাঁদের গোপন মুহূর্তের ভিডিও রেকর্ডিং করে পরে ‘ব্ল্যাকমেল’ করত অভিযুক্ত দুই মহিলা। সেই ছবি বা ভিডিও ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে লক্ষ লক্ষ টাকা আদায় করা হতো। দিনকয়েক আগে খড়্গপুর টাউন থানার পুলিশের কাছে এমন অভিযোগ আসে। যার ভিত্তিতে রবিবার রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়। জালে ধরা পড়েছে মোট ৭ জন। তাদের মধ্যে ‘মক্ষিরানি’ বিনীতা এবং মীনাক্ষী আছে। সোমবার ধৃতদের খড়্গপুর মহকুমা আদালতে পেশ করা হলে বিচারক পাঁচদিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।
এদিন সন্ধ্যায় জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, এই চক্রের আরও কেউ আছে কি-না, তদন্ত করে দেখা হচ্ছে।