Bartaman Logo
৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

ব্রিটিশ পার্লামেন্টে সম্মানিত হোমিওপ্যাথি চিকিৎসক চিন্ময়, গর্বিত রানাঘাটবাসীরা

ব্রিটিশ পার্লামেন্টে রানাঘাটের চিন্ময় রায়কে সম্মানিত করা হয়েছে। এটি হোমিওপ্যাথির জন্য গর্বের বিষয়। বিস্তারিত পড়ুন।

ব্রিটিশ পার্লামেন্টে সম্মানিত হোমিওপ্যাথি চিকিৎসক চিন্ময়, গর্বিত রানাঘাটবাসীরা
  • ৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা রানাঘাট:  ব্রিটিশ পার্লামেন্টে সম্মানিত রানাঘাটের হোমিওপ্যাথি ডাক্তার চিন্ময় রায়। কৃতী এই চিকিৎসক ‘বেঙ্গল ব্রিটিশ আইকন আওয়ার্ড’- সন্মানে ভূষিত  হন। 

Advertisement

এই খবর রানাঘাটে পৌঁছাতেই খুশির হাওয়া ছড়িয়েছে এলাকায়। হোমিওপ্যাথি ডাক্তার চিন্ময়বাবু বর্তমানে কলকাতায় সুনামের সঙ্গে চিকিৎসা করলেও নিজের মাটি ভোলেননি। প্রতি সপ্তাহে তিনি যখনই সময় পান রানাঘাটে এসে এলাকার রোগীদের পরিষেবা দিয়ে থাকেন। ব্রিটিশ পার্লামেন্ট থেকে এমন এক আন্তর্জাতিক সম্মান পেয়ে আপ্লুত এই চিকিৎসক। তিনি এই সাফল্যের  কৃতিত্ব দিয়েছেন রানাঘাটবাসী ও তার অনুগামীদের।
কৃতী এই চিকিৎসক বলেন, ব্রিটিশ পার্লামেন্ট থেকে এই পুরস্কার পাওয়া যেমন আমার ব্যক্তিগতভাবে গর্বের বিষয়, তেমনই হোমিওপ্যাথি জগতের সকল চিকিৎসকদের জন্য এটি বড়ো সম্মানের জায়গা। এই পুরস্কার পাওয়ার পিছনে রানাঘাটবাসীর অনুপ্রেরণা ও ভালোবাসা জড়িয়ে রয়েছে।
পুরস্কার গ্রহণের পাশাপাশি লন্ডনে আয়োজিত সামার উৎসবেও তাঁকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়ে সম্মানিত করা হয়। সেখানে প্রবাসী ভারতীয়, বাংলাদেশি ও স্থানীয় নাগরিকদের উপস্থিতিতে এক নৈশভোজে চিন্ময়বাবুকে সংবর্ধনা দেওয়া হয়। লন্ডনের মেয়রের থেকে সম্মাননা পান তিনি।
ইউরোপের হোমিওপ্যাথির প্রসার সম্পর্কে ড: চিন্ময় রায় জানান, আমাদের দেশে হোমিওপ্যাথিকে  বিকল্প চিকিৎসা হিসেবে ভাবা হলেও  বিদেশে ব্রিটিশ রাজ পরিবারে এই চিকিৎসা পদ্ধতির গুরুত্ব অপরিসীম। রাজ পরিবারের সদস্যরা অন্য কোনো ওষুধ না খেয়ে প্রথম পছন্দ হিসেবে হোমিওপ্যাথিকেই বেছে নেন। নতুন প্রজন্মের চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, বিশ্বজুড়ে হোমিওপ্যাথির গ্রহণযোগ্যতা ও সম্মান বাড়ছে। হোমিওপ্যাথি চিকিৎসার উপর ভরসা বাড়ছে মানুষের।

Advertisement
সম্পর্কিত সংবাদ