Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পালিত বসন্ত উৎসব

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে সাড়ম্বরে পালিত বসন্ত উৎসব
  • ১৪ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সন্দীপন দত্ত, মালদহ: সারা দেশের পরিচিত হোলিকে বসন্ত উৎসবের রূপ দিয়েছিলেন বিশ্বকবি। সেই থেকে বাঙালির বারো মাসে তেরো পার্বণে যোগ হয় নতুন উৎসব। কবিগুরুর রচিত গান, কবিতা আবৃত্তির মাধ্যমে বাংলা জুড়ে সাড়ম্বরে পালিত হয় বসন্ত উৎসব। যার ব্যতিক্রম হয় না গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েও।

Advertisement

প্রায় দু’দশক আগে পথ চলা শুরু করেছিল এই বিশ্ববিদ্যালয়। সূচনাকাল থেকেই সাড়ম্বরে দোল উৎসব পালিত হয়ে আসছে এখানে। সেই ধারাকে অক্ষুণ্ণ রেখেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র-গবেষক-কর্মচারী-অধ্যাপকরা। 
গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের পরীক্ষা চলছে। বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা বিভিন্ন কলেজের ছেলেমেয়েদের সিট পড়েছে এখানে। বৃহস্পতিবার বেলা দুটো নাগাদ পরীক্ষা শেষে সকলে শামিল হন দোল উৎসবে। গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সভাপতি শুভায়ু দাস বলেন, আজ পরীক্ষা থাকায় দেরিতে অনুষ্ঠান শুরু হয়। দুপুর দুটোর পর থেকে স্থানীয় বাউল শিল্পীদের লোকসঙ্গীত ও অন্যান্য শিল্পীদের নিয়ে বসন্ত উৎসব শুরু হয়। ক্যালেন্ডার অনুযায়ী শুক্রবার দোল উৎসব থাকলেও শুক্র ও শনি বিশ্ববিদ্যালয় বন্ধ। তাই বৃহস্পতিবারই এখানে দোল উৎসব পালিত হয়েছে। ছাত্রছাত্রী, কর্মচারী, গবেষক, অধ্যাপকরা রংবেরঙের আবির দিয়ে একে অপরকে রাঙিয়ে দেন। বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি সায়েন্স বিভাগের অতিথি অধ্যাপক শুভাঞ্জন গোস্বামী বলেন, প্রতি বছরের মতো এবারও আমরা সাড়ম্বরে দোল উৎসব পালন করছি। ছাত্রছাত্রী, গবেষক, অধ্যাপক, কর্মচারী সকলেই সামিল হয়েছেন। - নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ