Bartaman Logo
২৫ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

হেরে দৌড় শেষ হরমনপ্রীতদের

জার্সিং রং বদলেও সাফল্য এল না হকিতে। মহিলাদের পর বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতের পুরুষ দলও।

হেরে দৌড় শেষ হরমনপ্রীতদের
  • ২৫ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আমস্টেলভিন: জার্সিং রং বদলেও সাফল্য এল না হকিতে। মহিলাদের পর বিশ্বকাপ থেকে বিদায় নিল ভারতের পুরুষ দলও। সোমবার আর্জেন্তিনার কাছে হরমনপ্রীত সিং ব্রিগেড হারে ৩-৫ ব্যবধানে। এর আগে পুল ‘ই’-র প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের কাছে বশ মেনেছিল টিম ইন্ডিয়া। তখনই সেমি-ফাইনালে ওঠার দৌড় থেকে কার্যত ছিটকে যায় ভারত। তবে আর্জেন্তিনার কাছে ইংল্যান্ড হারায় ক্ষীণ সম্ভাবনা জেগে ওঠে। তার জন্য আর্জেন্তিনাকে অন্তত তিন গোলের ব্যবধানে হারাতে হত। কিন্তু এদিন প্রথম ৬ মিনিটের মধ্যেই দু’গোল হজম করে ভারত। দুর্বল ডিফেন্সের কারণে সেই ধাক্কা কাটিয়ে ওঠা যায়নি। বরং পাঁচ গোল দেয় আর্জেন্তিনা। ভারতের হয়ে দু’টি গোল করেন সুখজিৎ সিং। অন্য গোলটি হার্দিক সিংয়ের।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ