নয়াদিল্লি: আসন্ন এশিয়ান গেমসের আগে বদলে গেল ভারতীয় হকি দলের জার্সি। গেরুয়া নয়, পরিচিত নীল জার্সিতেই মাঠে নামবে ক্রেগ ফুলটনের দল। মেগা আসরে খেলতে যাওয়ার আগে মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে হকি ইন্ডিয়া। সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘নীল জার্সি পরেই নামবে দল। তবে গেরুয়া জার্সিও থাকবে অ্যাওয়ে কিট হিসাবে।’ উল্লেখ্য, বিশ্বকাপের আগে হঠাৎ করেই নীল থেকে গেরুয়া জার্সি করে বিতর্কের মুখে পড়ে হকি ইন্ডিয়া। এমনকি, জার্সিতে রং বদলের পর মতান্তর তৈরি হয়।



