Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হনুমানের তাড়ায় ছাদ থেকে পড়ে নাবালিকার মৃত্যু, জখম বোন

হনুমানের তাড়ায় ছাদ থেকে পড়ে নাবালিকার মৃত্যু, জখম বোন
  • ২৪ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, পুরুলিয়া: হনুমানের তাড়া খেয়ে বোনের সঙ্গে ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হল ১১ বছরের এক নাবালিকার। যদিও নাবালিকার কোলে থাকা দেড় বছরের শিশুকন্যা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বর্তমানে কলকাতার একটি হাসপাতালে ভর্তি রয়েছে বছর দেড়েকের ওই শিশু। গোটা ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরুলিয়া মফস্বল থানার গেঙ্গারা এলাকায়। স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, মানবাজার থানার শ্যামপুর এলাকার বাসিন্দা ভক্ত মাহাত। তাঁর তার দুই মেয়ে মায়ের সঙ্গে রাসমেলা দেখার জন্য মামারবাড়িতে এসেছিল। রবিবার বিকালে মামা বাড়িতেই দুর্ঘটনাটি ঘটে। ভক্ত মাহাত পুলিসকে জানান, রবিবার বিকালে মামারবাড়িতে ছাদ থেকে পড়ে গিয়ে তাঁর মেয়ে অপর্ণা মাহাতর মৃত্যু হয়েছে। পরিবার এবং আত্মীয় সূত্রে জানা গিয়েছে, নিজের দেড় বছরের বোনকে নিয়ে বিকালে ছাদে উঠেছিল অপর্ণা। সে সময় একটি হনুমান তার দিকে ছুটে এলে পালাতে গিয়ে ছাদ থেকে পড়ে যায় সে। তার বছরের বোন অপর্ণাও সঙ্গে ছিল। দুজনকেই গুরুতর যখন অবস্থায় পুরুলিয়া দেবেন মাহাত গভর্মেন্ট মেডিকেল কলেজে নিয়ে আসা হলে চিকিৎসকরা অপর্ণা মাহাতোকে মৃত বলে ঘোষণা করেন। তার দেড় বছরের বোনকে আশঙ্কাজনক অবস্থায় কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ