নিজস্ব প্রতিনিধি, আসানসোল: বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের পরও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দু’কোটি ডিম পাঠিয়েছেন সেদেশে। রবিবার আসানসোল দক্ষিণ বিধানসভা এলাকার বার্নপুরে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদ মিছিলে শামিল হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল। সেখানেই তিনি এই দাবি করেন। তিনি বলেন, হিন্দু বোনের উপর ধর্ষণ হচ্ছে। খুন করা হচ্ছে। হিন্দু ব্যবসায়ীদের দোকান লুট হচ্ছে। এই অশান্তির পরও আমাদের অভিভাবক প্রধানমন্ত্রী মোদিজি বাংলাদেশে দু’কোটি ডিম পাঠিয়েছেন। ডিম, কয়লা, আদা, পেঁয়াজ সবই যায়। মোদিজির কাছে একটু শিখুন মহম্মদ ইউনুস। অপনি ভালো অর্থনীতিবিদ হতে পারেন, ভালো প্রশাসক নন। আপনার শ্বশুরবাড়ি বর্ধমানে। আপনি ভারতবর্ষের জামাই। তারপরও ভারতীয়, হিন্দুদের উপর এই আক্রমণে আপনি চুপ। তার মানে, এই হিংসায় আপনার সম্মতি আছে।



