ঢাকা: ‘পরিবর্তনে’র বাংলাদেশে একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনায় ঘরে-বাইরে চাপে তত্ত্বাবধায়ক সরকার। সেই আবহেই বাংলাদেশের হিন্দুদের সরস্বতী পুজোর শুভেচ্ছা জানালেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস। রবিবার এক বার্তায় তিনি জানিয়েছেন, বাংলাদেশ বাংলাদেশিদের জন্যই। সব ধর্ম ও জাতের মানুষ এখানে নিরাপদ। হাজার হাজার বছর ধরে জাতি,ধর্ম ও বর্ণ নির্বিশেষে মানুষ এখানে একসঙ্গে বসবাস করছেন। তত্ত্বাবধায়ক সরকার সকলের সমানাধিকারের জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও ওই বার্তায় দাবি করেছেন ইউনুস। তিনি জানান, দেবী সরস্বতী বিচার, জ্ঞানের আলো ও সত্যের প্রতীক। বাংলাদেশের হিন্দু ধর্মাবলম্বীরা জ্ঞানের উপাসক হয়ে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে অংশ নিন।



