Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ

দিনকয়েক ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত শুক্রবার পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন।

বাংলাদেশের রাষ্ট্রপতির পদত্যাগ
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: দিনকয়েক ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত শুক্রবার পদত্যাগ করলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ শাহবুদ্দিন। মেয়াদ শেষ হওয়ার প্রায় দু’বছর আগেই ইস্তফা দিলেন তিনি। ৭৬ বছরের শাহবুদ্দিন জানিয়েছেন, শারীরিক অসুস্থতার জন্যই পদত্যাগের সিদ্ধান্ত। এদিন তাঁর প্রতিনিধি বাংলাদেশ পার্লামেন্টের স্পিকার হাফিজুদ্দিন আহমেদের কাছে ইস্তফাপত্র জমা দেন। নির্বাচন না হওয়া পর্যন্ত হাফিজুদ্দিনই অন্তর্বর্তী রাষ্ট্রপতি হিসাবে আপাতত দায়িত্ব সামলাবেন।

Advertisement

২০২৩ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন রাষ্ট্রপতি নিযুক্ত হয়েছিলেন শাহবুদ্দিন। ১৯৭১ সালের মুক্তিযোদ্ধা ছিলেন তিনি। পরে নিম্ন আদালতের বিচারক হন। হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি বদলের দাবিতেও সরব হয়েছিলেন জুলাই আন্দোলন নেতারা। কিন্তু হাসিনার আমলে নিযুক্তদের মধ্যে একমাত্র শাহবুদ্দিন নিজের পদে থেকে যান। তবে নির্বাচনে জিতে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার পর তাঁর সঙ্গে রাষ্ট্রপতির ফের সংঘাত শুরু হয়। এর মধ্যেই গত ৯ মে শাহবুদ্দিন চিকিত্সার জন্য লন্ডনে গিয়েছিলেন। সেখান থেকে তিনি হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন বলে খবর ছড়ায়। তারপর থেকেই শাহবুদ্দিনকে সরে যাওয়ার জন্য চাপ বাড়তে থাকে। অবশেষে পদত্যাগের ঘোষণা করলেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ