Bartaman Logo
৯ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

পাকিস্তানে জঙ্গি হানা, হত ১২ সেনা

পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের টাঙ্ক জেলার জয়েন্ট পুলিশ চেকপোস্টে হামলা। শুক্রবারের এই ঘটনায় ১২ জন সেনা সহ কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে।

পাকিস্তানে জঙ্গি হানা, হত ১২ সেনা
  • ২৫ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ইসলামাবাদ: পাকিস্তানের খাইবার পাখতুনওয়া প্রদেশের টাঙ্ক জেলার জয়েন্ট পুলিশ চেকপোস্টে হামলা। শুক্রবারের এই ঘটনায় ১২ জন সেনা সহ কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। সেনা জানিয়েছে, এই আত্মঘাতী জঙ্গি  হামলার পিছনে রয়েছে তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। সূত্রের খবর, এদিন টিটিপি প্রথমে চেকপোস্টের সীমানা টপকে ভিতরে আসার চেষ্টা করে। তা দেখামাত্র গুলি চালায় সেনা। তাতে ১৫ জন জঙ্গির মৃত্যু হয়। যদিও কিছু পরেই বিস্ফোরক বোঝাই গাড়ি নিয়ে সীমান্তের দেওয়ালে ধাক্কা মারতে সক্ষম হয় বাকি জঙ্গিরা। বিস্ফোরণে কেঁপে ওঠে চারিদিক। বিবৃতি দিয়ে সেনা জানিয়েছে, ‘বিস্ফোরণের জেরে চেকপোস্ট ক্ষতিগ্রস্ত হয়েছে। ১২ জন সেনা, ২ জন পুলিশকর্মী সহ ১৫ জনের মৃত্যু হয়েছে। আরও জঙ্গি রয়েছে কি না, তার খোঁজে তল্লাশি অভিযান চলছে।’

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ