Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হয়নি বিমানবন্দর-হাসপাতাল, প্রতিবাদে ২৭শে বন্‌঩ধের ডাক

হয়নি বিমানবন্দর-হাসপাতাল, প্রতিবাদে ২৭শে বন্‌঩ধের ডাক
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, আলিপুরদুয়ার: হাসিমারায় প্রস্তাবিত অসামরিক বিমানবন্দর তৈরির কাজ বিশবাঁও জলে। ঠিক তেমনই প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রী জন বারলা আলিপুরদুয়ার জংশনে রেলের জমিতে লোকসভা ভোটের আগে এইমসের ধাঁচে হাসপাতালের শিলান্যাস করতে ব্যর্থ হয়েছিলেন। হাসিমারায় বিমানবন্দর ও হাসপাতাল তৈরি নিয়ে কেন্দ্রের এই গড়িমসির বিরুদ্ধে আগামী ২৭ ডিসেম্বর জংশনের রেল বাজার, লিচুতলা বাজার ও নর্থ পয়েন্ট বাজার এলাকায় ১২ ঘণ্টার বন্‌ধের ডাক দিল ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতি। বৃহস্পতিবার রেল বাজারের একটি মন্দির প্রাঙ্গ঩ণে বৈঠকের পর এই কর্মসূচির কথা ঘোষণা করে ওই সমিতি। 
Advertisement
বন্‌ধের দিন কেন্দ্রীয় সরকারের টালবাহানার প্রতিবাদে রেলের আলিপুরদুয়ার ডিআরএম অফিসে সংগ্রাম সমিতি ধর্নায় বসে বিক্ষোভও দেখাবে। ওই দিন প্রথমে জংশন স্টেশনে জমায়েত হয়ে মিছিল করে ডিআরএম অফিসে যাবে সংগ্রাম সমিতির লোকজন। তারপর বসবে ধর্নায়। ২৭ ডিসেম্বরের ওই বন্‌ধের সমর্থনে বৃহস্পতিবার থেকে এলাকায় পোস্টারিংও শুরু হয়েছে। 
ডুয়ার্স উন্নয়ন সংগ্রাম সমিতির যুগ্ম আহ্বায়ক তুষাররঞ্জন ঘোষ ও রাতুল বিশ্বাস বলেন, আলিপুরদুয়ার জেলার পাশেই রয়েছে ভুটান ও নিম্ন অসম। প্রতিবছর পর্যটন মরশুমে হাজার হাজার দে঩শি-বিদেশি পর্যটক বক্সা ব্যাঘ্র প্রকল্প ও জলদাপাড়ায় বেড়াতে আসেন। ফলে হাসিমারায় বিমানবন্দর ও রেলের জমিতে এইমসের ধাঁচে হাসপাতাল হলে সুবিধা হবে। 
রাতুলবাবু বলেন, বিমানবন্দর ও হাসপাতাল তৈরি নিয়ে দীর্ঘদিন ধরে টালবাহানা চলছে। তারই প্রতিবাদে আগামী শুক্রবার এই বন্‌ধ ও বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে। আমরা উন্নয়ন কাজে কোনও রাজনৈতিক রং দেখতে চাই না। বন্‌ধের সমর্থনে বৃহস্পতিবার থেকেই এলাকায় আমাদের প্রচার শুরু করা হয়েছে। 
এই বন্‌ধের সমর্থনে সংগ্রাম সমিতি আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সকেও যুক্ত করতে চাইছে। তুষাররঞ্জনবাবু বলেন, তারজন্য আলিপুরদুয়ার চেম্বার অব কমার্সের কর্তাদের সঙ্গে আমরা শুক্রবার আলোচনায় বসব। 
এই বন্‌ধ নিয়ে জানতে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বারলাকে একাধিকবার টেলিফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। এসএমএসেরও জবাব দেননি। তবে আলিপুরদুয়ারের বর্তমান এমপি বিজেপির জেলা সভাপতি মনোজ টিগ্গা বলেন, হাসিমারা বিমানবন্দর তৈরির জন্য কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণমন্ত্রীকে ইতিমধ্যেই চিঠি দিয়েছি। জংশনে রেল হাসপাতাল তৈরির জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাকেও চিঠি দিচ্ছি। সেই চিঠি প্রস্তুত। ফলে কে কী বলল জানি না। হাসিমারায় বিমানবন্দর ও জংশনে হাসপাতাল তৈরি হবেই। 
সম্পর্কিত সংবাদ