Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমাতপুর-বাঁকুড়া সরকারি বাস চালু  

হেমাতপুর-বাঁকুড়া সরকারি বাস চালু
 
  • ২ মার্চ, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, কালনা: মাস কয়েক আগেই নাদনঘাট থানার হেমাতপুর মোড়ে নতুন বাসস্ট্যান্ড চালু হয়েছে। নদীয়া ও বর্ধমান রুটে চলছে বেশ কয়েকটি বাস। এবার এই স্ট্যান্ড থেকে মিলবে সরকারি বাস পরিষেবা। শনিবার দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থা হেমাতপুর থেকে বাঁকুড়া ভায়া মন্তেশ্বর, বর্ধমান বাস পরিষেবা চালু করল। এদিন বাস পরিষেবার উদ্বোধন করেন মন্ত্রী স্বপন দেবনাথ। এছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান সুভাষ মণ্ডল, কালনা এসডিপিও রাকেশকুমার চৌধুরী, ডিভিশনাল ম্যানেজার দীপ্তিমান সিনহা, কালনা ডিপো ইনচার্জ কৃষ্ণচন্দ্র ঘোষ প্রমুখ। 
Advertisement
মন্তেশ্বর, বর্ধমান হয়ে বাঁকুড়া সরকারি বাস পরিষেবা চালু হওয়ায় খুশি এলাকার বাসিন্দারা। স্বপনবাবু বলেন, হেমাতপুর মোড় নদীয়া ও বর্ধমানের সংযোগস্থলের গুরুত্বপুর্ণ জায়গা। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা এই জায়গায় একটি বাসস্ট্যান্ডের দাবি জানিয়ে আসছিলেন। মাস দুয়েক আগে এই বাসস্ট্যান্ড তৈরি হয়েছে। নদীয়া সহ বর্ধমানে বিভিন্ন রুটে বাস পরিষেবা চালু হলেও সরকারি বাস ছিল না। এদিন হেমাতপুর থেকে বাঁকুড়া একটি সরকারি বাস চালু হয়েছে। আগামী দিনে দীঘা ও তারাপীঠ যাওয়ার সরকারি বাস পরিষেবা চালু করার চেষ্টা চলছে। বাসস্ট্যান্ডে একটি যাত্রীনিবাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।  বহু পর্যটক পূর্বস্থলী-১ ব্লক ও নবদ্বীপে বৈষ্ণব তীর্থক্ষেত্র দর্শনে যান। যাত্রী নিবাস গড়ে উঠলে সকলেই উপকৃত হবেন।
Advertisement
সম্পর্কিত সংবাদ