Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমাতপুর মোড়ে তৃণমূলের প্রতিবাদসভা

হেমাতপুর মোড়ে তৃণমূলের প্রতিবাদসভা
  • ৯ নভেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালনা: বিজেপির মিথ্যাচারের বিরুদ্ধে শুক্রবার পূর্বস্থলী-১ ব্লকের হেমাতপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের একটি প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ, ব্লক তৃণমূল সভাপতি রাজকুমার পাণ্ডে সহ কয়েক হাজার তৃণমূল কর্মী-সমর্থক। দিন কয়েক আগে কালনায় দলীয় কর্মসূচিতে এসে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মন্ত্রী স্বপন দেবনাথের বিরুদ্ধে স্কুলের জমি বিক্রির অভিযোগ তোলেন। অভিযোগকে মিথ্যা কুৎসা বলে সরব হন স্বপনবাবু। এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হেগাতপুর মোড়ে প্রতিবাদ সভা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। 
Advertisement
সম্পর্কিত সংবাদ