Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদের বিদ্রোহী কালীমন্দিরে চুরি, চাঞ্চল্য

হেমতাবাদের বিদ্রোহী কালীমন্দিরে চুরি, চাঞ্চল্য
  • ২৫ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদের বিদ্রোহী কালীমন্দিরে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়াল। দুষ্কৃতীরা মন্দির থেকে মায়ের লক্ষাধিক টাকার গয়না নিয়ে চম্পট দিয়েছে। 
Advertisement
গভীর রাতে শীতের কুয়াশার সুযোগ নিয়ে দুষ্কৃতীরা মন্দিরে ঢোকে। মঙ্গলবার সকালে ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়ায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় হেমতাবাদ থানার পুলিস। মন্দির কমিটি জানিয়েছে, মায়ের রূপোর মুকুট, খড্গ, কোমর বিছা, পায়ের নূপুর সহ লক্ষাধিক টাকার গয়না চুরি হয়েছে। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন,  সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার পাশাপাশি ঘটনার তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় অভিযুক্তরা শীঘ্রই ধরা পড়বে।  
সম্পর্কিত সংবাদ