Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

হেমতাবাদে ধর্ষণের অভিযোগে ধৃত

হেমতাবাদে ধর্ষণের অভিযোগে ধৃত
  • ৮ জানুয়ারি, ২০২৫ ০০:০০
সংবাদদাতা, কালিয়াগঞ্জ: ছ’মাস আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আলাপ। তারপর প্রেমের সম্পর্ক। তরুণীকে বিহারের পাটনায় নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগে যুবককে গ্রেপ্তার করল পুলিস। ধৃত আবুল রাসিকের (২২) বাড়ি বিহারের বারসই এলাকায়। মঙ্গলবার সকালে হেমতাবাদ থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিস। 
Advertisement
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, গত ৪ জানুয়ারি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তরুণীকে নিয়ে বারসই যায় অভিযুক্ত। পরিচিতের বাড়িতে রেখে তাকে ধর্ষণ করে যুবক। ৬ তারিখ হেমতাবাদে ফিরে তরুণীকে আর বিয়ে করতে রাজি হয়নি অভিযুক্ত। তরুণীর পরিবারের লোকেরা মেয়ের সম্মান বাঁচাতে গ্রামে সালিশি করে যুবককে বিয়ের জন্য রাজি করাতে চায়। কিন্তু যুবক বিয়ে করবে না বলে সাফ জানিয়ে দেয়। এরপরেই তরুণী হেমতাবাদ থানায় লিখিত অভিযোগ জমা করেন।
তরুণী বলেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিজের বাড়ি দেখতে নিয়ে যাওয়ার কথা বলেছিল। কিন্তু এক পরিচিতের বাড়িতে আটকে রেখে ধর্ষণ করে আবুল। বাড়িতে কিছু না জানানোর জন্য হুমকিও দেয়। 
অভিযুক্ত যুবকের দাবি,সোশ্যাল মিডিয়ায় পরিচয় হয় ওই তরুণীর সঙ্গে। আমার বাড়ি দেখতে চেয়েছিল বলে নিয়ে গিয়েছিলাম। ও আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছে। কখনই বলিনি বিয়ে করব। 
হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেপ্তার করে আদালতে পেশ করা হয়েছিল। এদিন বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।
সম্পর্কিত সংবাদ