সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদের রামনাথপাড়ায় এক বাড়িতে চুরির চেষ্টার অভিযোগে পুলিস দু’জনকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতরা হল শ্যামল হক ও সনাতন বর্মন। তারা কালিয়াগঞ্জের বাসিন্দা। রবিবার রাতে রামনাথপাড়া এলাকায় এক বাড়িতে চুরির সময় স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে পুলিসের হাতে তুলে দেন। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, ধৃতদের বিরুদ্ধে চুরির চেষ্টার অভিযোগ রয়েছে। দু’জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে।



