সংবাদদাতা, দুর্গাপুর: বাঁকুড়ার মেজিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে ডিভিসির শ্রমিক সংগঠনের নির্বাচনী প্রচারের জন্য শনিবার দুর্গাপুরে আসেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি দুর্গাপুর স্টেশনে ট্রেন থেকে নেমে সাংবাদিকদের মুখোমুখি হন। সাংবাদিকদের প্রশ্নে ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের শোকজ প্রসঙ্গে শোভনদেববাবু বলেন, আমরা চিঠি পেয়েছি। বিধানসভায় গিয়ে বৈঠক করব। শৃঙ্খলা রক্ষা কমিটি সেখানে বসে সিদ্ধান্ত নেবে। দলনেত্রীর পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেব।



