Bartaman Logo
১৪ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / রাজ্য

হুমকি ফোনে গ্রেপ্তার আরও দুই

‘ডি’ কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকির ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত শাহাদাত শেখের নাম পুলিস আগেই জানিয়েছিল।

হুমকি ফোনে গ্রেপ্তার আরও দুই
  • ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
নিজস্ব প্রতিনিধি, মালদহ: ‘ডি’ কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোন করে হুমকির ঘটনায় মোট ৩ জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত শাহাদাত শেখের নাম পুলিস আগেই জানিয়েছিল। 
Advertisement
রবিবার এই ঘটনায় শাহাদাতের সঙ্গে ওয়াসিম আক্রম ও মহম্মদ দিলওয়ার হোসেনকে পুলিস গ্রেপ্তার করে। ধৃতদের এদিন  আদালতে পেশ করে ১০ দিনের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিস।
মালদহের পুলিস সুপার প্রদীপ কুমার যাদব রবিবার জানান, ফোন কল করে ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যানকে হুমকির ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃতদের মধ্যে ওয়াসিম ও দিলওয়ার মালদহের কালিয়াচকের বাসিন্দা। শাহাদাত শুক্রবার সকালে যে নম্বর থেকে ফোন করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ২০ লক্ষ টাকা চেয়ে হুমকি দিয়েছিল সেই সিম কার্ডটি ওয়াসিম আক্রম শাহাদাতকে দিয়েছিল। দিলওয়ারও এই ঘটনায় শাহাদাতের অন্যতম সহযোগী। এছাড়াও এই ঘটনায় আরও দুজনকে আটক করা হলেও তাদের পরে ছেড়ে দেওয়া হয়। 
শুক্রবার সকালে ‘ডি’ কোম্পানির নাম করে কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে ফোনে তোলা চেয়ে খুনের হুমকি দেওয়া হয়। টাকা না দিলে তাঁকে এবং তাঁর পরিবারকে খতম করে দেওয়া হবে বলেও বলে এসএমএস করা হয়। এনিয়ে তিনি ইংলিশবাজার থানায় অভিযোগ করতেই তদন্তে নামে পুলিস। 
Advertisement
সম্পর্কিত সংবাদ